শনির বিপরীত গতিই আনবে সাফল্য, ভাগ্যোজ্জ্বল হবে ৩ রাশির, চাকরি-ব্যবসা অগাধ উন্নতি, আসবে টাকার জোয়ার

জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে। মানুষের কৃতকর্ম অনুযায়ী ভালো বা খারাপ ফল দিয়ে থাকেন শনিদেব, এমনটাই মনে করা হয়। শনির গতি সমস্ত রাশির জাতক-জাতিকাকেই প্রভাবিত করে। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। এই গোটা বছরটাই এই রাশিতে কাটাবেন শনিদেব। তবে নানান সময়ই পরিবর্তন হবে শনির গতি।

কুম্ভ রাশিতে থাকা অবস্থাতেই আগামী২৯ জুন পিছিয়ে যাবেন শনিদেব। এরপর ১৫ নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় থাকবেন তিনি। শনির বিপরীত গতি একদিকে যেমন কিছু রাশির জন্য বেশ চিন্তার হয়ে উঠবে, তেমনই আবার অন্যদিকে এই গতি কিছু কিছু রাশির  জন্য দারুণ লাভবান প্রমাণিত হবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃষ রাশি

শনিদেবের বিপরীত গতির জেরে এই রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। আয় বাড়বে এদের। শনির অবস্থানের কারণে ব্যবসায়ী শ্রেণীর লোকদের জন্য প্রচুর লাভ হবে এই সময়। এই বছর শনি খুব শুভ ফল দেবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কর্মজীবনে দারুণ উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরি ও ব্যবসাতেও বড় সাফল্য মিলবে এই সময়।

মেষ রাশি

শনিদেবের বিপরীত গতিতে বেশ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। জীবন ভরে উঠবে ধন ও সমৃদ্ধিতে। এই রাশির জাতক-জাতিকাদের বিশেষ আশীর্বাদ করবেন শনিদেব। সম্পদ, উচ্চ পদ ও আরামের সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসবে এই সময়।

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকারা শনির বিপরীত গতির কারণে নিজেদের কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন রিয়েছে এদের সঙ্গে। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিশ্রমের পূর্ণ ফল দেবেন শনিদেব। কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতির সম্পূর্ণ সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের।

RELATED Articles