তিনদিনের মধ্যেই ব্যাপক অর্থলাভ হবে ৩ রাশির, গজকেশরী যোগের প্রভাবে কাদের ভাগ্যের চাকা ঘুরবে?

জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন যোগের মধ্যে অন্যতম শুভ যোগ হল গজকেশরী। চন্দ্র ও বৃহস্পতির সংযোগের কারণে এই যোগ নির্মিত হয়। ২৪ মে অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করেছে। ২৬ মে পর্যন্ত এই রাশিতেই থাকবে চাঁদ। আবার বৃহস্পতি মেষ রাশিতে গোচর করছে। এই দুই গ্রহের অবস্থানের কারণে তৈরি হয়েছে অতিশুভ গজকেশরী যোগ।

২৬ মে শুক্রবার গজকেশরী যোগের প্রভাব শেষ হবে। আজ অর্থাৎ ২৪ মে রবি যোগ তৈরি হয়েছে। ২৫ মে রবি পুষ্য যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। আবার এ দিন অমৃত সিদ্ধি যোগ নির্মিত হচ্ছে। এমন পরিস্থিতিতে গজকেশরী যোগ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী প্রমাণিত হবে। এই যোগ তিন রাশির জন্য অত্যন্ত শুভ।

সেই তিন রাশি কী কী-

মিথুন রাশি

গজকেশরী রাজযোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের যশ ও কীর্তি বৃদ্ধি করবে। আকস্মিক ধন লাভ করতে পারবেন মিথুন রাশির জাতক-জাতিকা। নতুন ও বড় গাড়ি কিনতে পারবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। ব্যক্তির সুখ-সুবিধা বৃদ্ধি হবে। এই ২-৩ দিন আপনাদের ভাগ্যে অর্থ লাভের প্রবল যোগ থাকছে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। তবে এ সময়ে মনের মধ্যে কোনও নেতিবাচক চিন্তাভাবনা উৎপন্ন হতে দেবেন না। আপনার সমস্ত কাজ পূর্ণ হতে থাকবে।

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গজকেশরী যোগের প্রভাবে মেষ রাশির জাতক-জাতিকাদের ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এই যোগ তাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। মেষ রাশির আয় বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবী জাতক-জাতিকারা নতুন চাকরির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন সকলে। আধিকারিকরা আপনার প্রতি আনন্দিত থাকবেন। সরকারের তরফে লাভ হবে। ব্যবসায়ে লাভের প্রবল যোগ রয়েছে।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য গজকেশরী যোগ লাভজনক প্রমাণিত হবে। এই রাশির যে জাতক-জাতিকারা ব্যবসা করেন, তাঁদের জন্য সময় অত্যন্ত ভালো। আবার চাকরিজীবীরাও সাফল্য লাভ করবেন। তুলা রাশির জীবনসঙ্গী দারুণ সুসংবাদ পাবেন। আবার যে তুলা রাশির যে চাকরিজীবী জাতক-জাতিকারা চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন, তাঁদের জন্যও সময় অনুকূল। অফিসে উচ্চাধিকারিকরা আপনার দ্বারা প্রসন্ন থাকবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

RELATED Articles