বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান গ্রহ নানান সময়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে। এর ফলে একাধিক রাশিতে এর প্রভাব পড়ে। আবার গ্রহদের নানান অবস্থান পরিবর্তনের ফলে নানান সময় একাধিক যোগ তৈরি হয়।
দুর্গাপুজোর চতুর্থী অর্থাৎ ১৮ অক্টোবর ‘দুটি’ সমসপ্তক যোগ শুরু হচ্ছে। ৯৪ বছর পর গঠন হচ্ছে এই দুই সমসপ্তক যোগ। এই যোগের ফলে ফের একবার শনি ও শুক্র এবং গুরু ও রাহু মুখোমুখি আসবে। এর ফলে তৈরি হওয়া শুভ সমসপ্তক যোগের জেরে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
বিদেশ থেকে কোনও আর্থিক লাভ হতে পারে। এই সময় ধন সম্পত্তির বৃদ্ধি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। যারা বিদেশে যেতে চান, তারা এই সময় ভালো লাভ পেতে পারেন। তবে এই সময় স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। আঘাত লাগতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আকস্মিক ধনলাভ হবে। এর পাশাপাশি কাজের জায়গা থেকেও বেশ লাভ হতে পারে। কেরিয়ারের দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা পয়সা এই সময় ফেরত পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় সুখ সুবিধা বাড়বে এদের। এই সময় নিজের কাজের জন্য বেশ প্রশংসা পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশি
এই সময় সাহস ও পরাক্রমে উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। অনেক বড় কোনও সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। শত্রুরা পরাজিত হবে। এই সময় কোনও কাজ বা ব্যবসার সূত্রে কোথাও যাত্রা করতে হতে পারে।





