জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেব সাধারণত আড়াই বছর ধরে একই রাশিতে অবস্থান করে থাকেন। আর শনিদেব হলেন সবচেয়ে বেশি ধীরগ্রহ। তবে আগামী ২০২৪ সালে কর্মফলের দেবতা শনিদেব রাশি পরিবর্তন কোনওমতেই করবেন না। এই বছরেও কুম্ভ রাশিতেই অবস্থান করবেন তিনি। থাকবেন ২০২৫ সাল পর্যন্ত।
শনিদেবের এই রাশি পরিবর্তন না করার কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা সারা বছর বিশেষভাবে শনিদেবের আশীর্বাদ পাবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
২০২৪ সাল এই রাশির জাতক-জাতিকাদের জন্য ধন-সম্পদে পূর্ণ হবে। আটকে থাকা কাজ শেষ হবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের পাওনা টাকাও উদ্ধার হবে। এমনকি বিদেশ ভ্রমণে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে, কর্মক্ষেত্রে একটি পদে বসতে পারেন।
তুলা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেবের দৃষ্টি ২০২৪ সালের পুরো বছর ধরে বজায় থাকবে। এই রাশির জাতক-জাতিকাদের প্রতি দারুণ সদয় থাকবেন শনিদেব। সমস্ত কাজেই মিলবে সাফল্য। শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। সমাজে সম্মান বৃদ্ধি পাবে, পাওনা টাকা উদ্ধার হতে পারেন। এই সময় আবার এই রাশির জাতক-জাতিকাদের বন্ধ হয়ে যাওয়া কাজ আবার শুরু হবে।
মকর রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৪ সাল শনির বিশেষ আশীর্বাদ থাকবে। শনির সাড়ে সাতি দশা ও ধাইয়ার শুভ প্রভাব খুব কম পড়বে। এই রাশির জাতক-জাতিকারা জীবনে ও কর্মক্ষেত্রে ভালো পদ অর্জন করতে পারেন এই সময়। ব্যবসায় উন্নতি হবে। আয়ের নতুন পথ আবার খুলে যেতে পারে।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির বিশেষ আশীর্বাদে আর্থিক সমস্যার সমাধান হবে। ব্যবসায় উন্নতি হবে ও পরিবারের সকলের কাছ থেকে সমর্থন পাবেন।





