বড় সমস্যায় পড়বে শহরবাসী! গোটা দিন বন্ধ থাকবে কলকাতায় জল সরবরাহ, কবে? জেনে নিন তারিখ

ধাপা জয় হিন্দ প্রকল্পে চলবে ভালভ মেরামতি, পাম্পের ছিদ্র মেরামত, মোটর যন্ত্রের মেরামত-সহ একাধিক কাজ। সেই কারণে একটা গোটা দিন বন্ধ থাকবে কলকাতায় জল সরবরাহ। এর জেরে যে কলকাতাবাসী ফের সমস্যায় পড়তে চলেছেন, তা বলাই বাহুল্য।

আসলে এই জল পরিশোধন প্রকল্প থেকে জল সরবরাহ হয় জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, জি এস বোস বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সি এন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, তপশিয়া বুস্টার পাম্পিং স্টেশন-সহ একাধিক ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনে।

কিন্তু কাজ চলার কারণে আগামী ২রা ডিসেম্বর এই জল প্রকল্প থেকে কোনও জল সরবরাহ হবে না। সেই কারণে পূর্ব কলকাতার প্রায় গোটা অংশ অর্থাৎ মুকুন্দপুর,পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন তপসিয়া, চায়না টাউন আরুপোতা, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার কসবা, সন্তোষপুর, হালতু অজয়নগর, পঞ্চান্ন গ্রাম, পঞ্চসায়র, সার্ভে পাক-সহ বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও কলকাতা পুরনিগমের জল সরবরাহ বিভাগের তরফে জানানো হয়েছে যে ১০, ১১, ১২, ৭ নম্বর বরোর অধীনস্থ ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯ থেকে ১১০ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে ওইদিন। পুর প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে আগামী ৩রা ডিসেম্বর সকাল থেকে ফের পরিশ্রুত জল সরবরাহ হবে কলকাতার সংশ্লিষ্ট এলাকায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles