সিংহ রাশিতে গমন সূর্যের, বড় ক্ষতির মুখে পড়বে ৩ রাশি, ধেয়ে আসছে বিপদ, চাকরির ক্ষেত্রে বড় দুঃসংবাদ

জ্যোতিষশাস্ত্রে, সূর্য গ্রহকে ভাগ্য, শক্তি ও আত্মার কারক হিসাবে বিবেচনা করা হয়। সূর্য যখন কোনও রাশিতে গমন করে, তখন শুধুমাত্র সেই রাশিকে নয়, অন্যান্য রাশিকেও প্রভাবিত করে বলেই মনে করা হয়। 

আগামী ১৬ অগস্ট সিংহ রাশিতে গমন করছে সূর্য। সেদিন সন্ধ্যা ৭ টা ৫৩ মিনিটে হবে এই গমন। সূর্যের এই ট্রানজিট ১২টি রাশিকেই প্রভাবিত করবে। তবে কিছু রাশি কিছু যাদের এই গমনের কারণে বেশ ক্ষতির মুখে পড়তে হবে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

মকর রাশি

সূর্যের এই গমন এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সংগ্রাম নিয়ে আসবে। ব্যবসায় সতর্কতা অবলম্বন করতে হবে এদের এই সময়। অংশীদারিত্বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। একটি ভালো সুযোগ এই রাশির জাতক-জাতিকাদের হাত থেকে পিছলে যেতে পারে। প্রেমের জীবনে হতে পারে ভুল বোঝাবুঝি। স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

কন্যা রাশি

সূর্যের এই গমন বেশ দ্বন্দ্ব বাড়াবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। চাকরিতে চাপের সম্মুখীন হতে হবে এই সময়। ব্যবসায় লাভ-ক্ষতি দুটোই দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। আরও প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। অর্থ সঞ্চয় করতে বেশ কঠোর পরিশ্রম করতে হতে পারে এদের এই সময়। ব্যয় দ্রুত বৃদ্ধি পাবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

মীন রাশি

সূর্য যাত্রার ফলাফল বেশ মিশ্র হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে এদের। ফলে খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনেও অনেক উত্থান-পতনের সম্মুখীন হতে হবে এদের। এই সময়ে যদি এই রাশির জাতক-জাতিকারা একটি নতুন কাজের জন্য চেষ্টা করছেন, তাহলে কিছুটা সময় অপেক্ষা করা উচিত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর