চলতি মাসেই তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ, নতুন চাকরির সুযোগ আসছে ৩ রাশির, ব্যবসায় প্রভূত উন্নতির যোগ

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৫ বছর পর ধনু রাশিতে লাকি ত্রিগ্রহী যোগ তৈরি হবে। আগামী ২৭ ডিসেম্বর নিজের রাশি ধনু ছেড়ে বৃশ্চিকে প্রবেশ করবে মঙ্গল গ্রহ। সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে সূর্য আর বুধ। এই গ্রহের উপস্থিতির জেরে এই রাশিতে তৈরি হবে ত্রিগ্রহী যোগ।

জ্যোতিষশাস্ত্র মতে, দীর্ঘ বছর পর ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। তার ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কেরিয়ার ও ব্যবসায়ে উন্নতি করতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

এই সময় সাহস আর পরাক্রমে বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা বিদেশের সঙ্গে ব্যবসায় জড়িত, এই সময় লাভ হবে তাদের। যে পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, তারা লাভবান হবে। কারোর চাকরি হতে পারে এই সময়। ভাই বোনের সহযোগিতা পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকাদের এই সময় সাহস আর পরাক্রমে অনেক বেশি বৃদ্ধি হবে। বিলাসী কোনও জিনিস নিয়ে এই সময় কেনার পরিকল্পনা করতে পারেন। অনেক সুযোগ সুবিধা পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা। পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। নতুন কোনও চাকরি পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় কোনও বড় ডিল ফাইনাল করতে পারেন এরা। 

মেষ রাশি

 এই যোগ এই রাশির জাতক-জাতিকাদের গোচর কুণ্ডলীতে নবমভাবে তৈরি হবে। এই যোগের ফলে কেরিয়ারে দারুন সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। দেশ বিদেশে যাত্রা করতে পারবেন। সবদিক থেকে ইতিবাচক ফলাফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর