আগামী অমাবস্যাতে জাগছেন মা কালী, একইসঙ্গে শনিদেবের আশীর্বাদেও ভাগ্য খুলবে ৪ রাশির, জীবনে প্রভূত উন্নতির যোগ

পঞ্জিকা অনুযায়ী, এই বছর কালীপুজোয় অমাবস্যা তিথি শুরু হবে ৩১ অক্টোবর বেলা ৩টে ৫৫ মিনিট থেকে। সেই রাতে হবে মা কালীর আরাধনা। এই অমাবস্যা তিথি থাকবে পরদিন অর্থাৎ ১ নভেম্বর, শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত।  

এদিকে আবার ২৯ অক্টোবর থেকেই  দীপাবলি উদযাপন শুরু হয়ে যাবে। সেদিন ধনতেরস, ধনলক্ষ্মীর আরাধনা। এরপর দিন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। এই সময় শনিদেবের প্রত্যক্ষ গতিবিধির জন্য কিছু রাশির মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই সময় শনির কৃপায় কিছু রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। 

সেই ভাগ্যবান রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃষ রাশি

এবারের দীপাবলি সৌভাগ্য নিয়ে আসবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য। চাকরিতে নতুন দায়িত্ব পাবেন এরা। এর ফলে এদের কর্মজীবনের গ্রাফ চড়চড় করে উপরের দিকে উঠবে। পদের সঙ্গে সঙ্গে টাকাও বাড়বে এদের। পরিবারে সুখের পরিবেশও থাকবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

দীপাবলিতে শনির বিপরীতমুখী গতিই থাকবে। এর ফলে তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে শনি গ্রহের গতিবিধি। অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে। আয়ের নতুন উৎস সামনে আসবে এই সময়। চাকরিতে উন্নতি হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

এবারের দীপাবলির আনন্দের সংবাদ নিয়ে আসছে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য। শনিদেবের আশীর্বাদের অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে এদের। বিনিয়োগ থেকে লাভ পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা। এই সময় কোনও বড় চুক্তি চূড়ান্ত করবেন ব্যবসায়ীরা।

কুম্ভ রাশি

দীপাবলিতে শনির শুভ সংযোগের জেরে দারুণ আর্থিক সুবিধা পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা। এইসময় আটকে থাকা টাকা উদ্ধার হবে। দাম্পত্য জীবনে চলতে থাকা অশান্তি দূর হবে এই সময়। ভালো চাকরির সুযোগ পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর