’৪৫ মিনিট আলোচনা করলে একটা দাবী ৫ মিনিটেরও কম সময় শুনবেন উনি’?, মমতার বৈঠকে বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে প্রশ্ন চিকিৎসকদের

১৬ দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার ন্যায় বিচার ও হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত ১০ দফা দাবী নিয়ে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। তাদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষ। নিজেদের দাবীতে অনড় তারা।  

গতকাল, শনিবার চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির হন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে তাঁর ফোনের মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের অনশন প্রত্যাহার করার আর্জি জানান তিনি। এও জানান, সোমবার বিকেল ৫টার সময় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।  

তবে এই বৈঠকের জন্য আবার মুখ্যসচিবের তরফে পাঠানো ইমেলে কিছু শর্ত দেওয়া হয়েছে। জানানো হয়েছে অনশন প্রত্যাহার করে বৈঠকে যেতে হবে জুনিয়র চিকিৎসকদের। এই বৈঠকের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানানো হয় জুনিয়র চিকিৎসকদের। যদিও অনশনকারী চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন বৈঠক না করে তারা অনশন প্রত্যাহার করবেন না। তবে আজ, রবিবার ফের জিবি বৈঠকে বসেছেন তারা।  

এরই মধ্যে এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, “আমাদের দশ দফা দাবী। আর সেটা মানুষের স্বার্থেই। কিন্তু আমাদের কী বলা হচ্ছে, দশ দফা দাবীর ভিত্তিতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হল! ১০ জনের কম নিয়ে যেতে হবে। দশ জনের কম নিয়ে যাওয়া কী সম্ভব? নাকি ৪৫ মিনিটে এতগুলো বিষয় নিয়ে আলোচনা সম্ভব? যা সময়ের হিসাব দেওয়া হচ্ছে, তাতে একটা দাবী নিয়ে আলোচনার জন্য ৫ মিনিটও দেবে না! আমাদের ২৬টা মেডিক্যাল কলেজ। সেখান থেকে এক জন করে নিয়ে গেলেও, ২৬ জনের প্রতিনিধি দল হয়। কীভাবে দশ জনের কম নিয়ে যেতে বলছেন”?

আরও পড়ুনঃ বিরলের মধ্যেও বিরলতম ঘটনা! ২ দিনের নবজাতকের পেটে মিলল যমজ ভ্রূণ, কঠিন অস্ত্রোপচার করে একরত্তির প্রাণ বাঁচাল কলকাতার সরকারি হাসপাতাল

আগামীকাল, সোমবার নবান্নে বৈঠকের আগে আজ, রবিবার এনআরএসে চলছে প্যান জিবি বৈঠক। হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের দশতলায় শুরু হ্যেভহে এই বৈঠক। এই বৈঠকে রয়েছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোও। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি।

RELATED Articles