ত্রিগ্রহী যোগ একটি গুরুত্বপূর্ণ যোগ। ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত গঠিত হবে ত্রিগ্রহী যোগ। হোলির দিন পর্যন্ত থাকবে এই বিশেষ যোগ। হোলির দিন আবার রয়েছে চন্দ্রগ্রহণও। এই সময় গ্রহের এমন অবস্থান অনেক রাশির জীবনেই নানান অশান্তি তৈরি করবে।
হোলির আগে মীন রাশিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে। এই দিনে মীন রাশিতে মিলন ঘটবে সূর্য, বুধ ও রাহুর। ১৪ মার্চ মীন রাশিতে প্রবেশ করছে সূর্য। সেখানে গত ৩০ অক্টোবর থেকেই অবস্থান করছে রাহু। আবার ৭ মার্চ থেকে মীন রাশিতে উপস্থিত রয়েছে বুধও। তা সেই রাশিতে থাকবে ২৬ মার্চ পর্যন্ত। এই গ্রহগুলির গতিবিধি প্রভাবিত করবে ৪ রাশিকে। খুব সাবধানে থাকতে হবে ওই ৪ রাশিকে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
এই সময় বেশ সমস্যায় পড়তে হবে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন কোনও কাজ শুরু করলে তাতে বাধা আসার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মিথুন রাশি
এই সময় পড়াশোনায় বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই রাশির জাতক-জাতিকাদের। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব পছন্দ করবে না অন্যান্যরা।
মীন রাশি
এই সময়ে স্বভাবের পরিবর্তন হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় নিজেদের জীবনে সঠিক ভারসাম্য বজায় রাখতে অসুবিধার মুখে পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন এরা।
কন্যা রাশি
এই সময়ে কোনও বড় সমস্যার সম্মুখীন হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। জীবনে ভারসাম্য বজায় রাখুন। এই রাশির জাতক-জাতিকাদের লাজুক স্বভাব তাদের অনেক কিছুতেই আটকে রাখতে পারে।





