চলতি মাসেই রাশি পরিবর্তন করবে রাহু-কেতু, আগামী দেড় বছর মহাবিপদে কাটবে ৩ রাশির, হবে অর্থের অপচয়

চলতি মাসের শেষের দিকেই রাশি পরিবর্তন করবে রাহু-কেতু। ৩০ অক্টোবর মঙ্গলের আধিপত্য যুক্ত মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে রাহু। অন্যদিকে, তুলা রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে গোচর করবে রাহু। রাহু ও কেতুর এই রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশির জাতক-জাতিকাদের জীবনেই কোনও না কোনও প্রভাব পড়বে।

এই দুই গ্রহ প্রায় ১৮ মাস পর রাশি পরিবর্তন করবে। জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে পাপী ও ছায়া গ্রহ বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু ও কেতুর রাশি পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবন বেশ বিপদ নেমে আসবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক –

বৃষ রাশি

এই রাশি দ্বিতীয় স্থানে কেতু ও অষ্টম স্থানে গোচর করবে রাহু। এই সময় খুব সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থের অপচয়ের কারণে সমস্যায় পড়তে পারেন। ভালোভাবে চিন্তাভাবনা করে তবেই অর্থ ব্যয় করুন। এই সময় মানসিক সমস্যার মুখোমুখি হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। স্বাস্থ্যের যত্ন নিন। গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন।

সিংহ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, রাহু-কেতুর রাশি পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যকে প্রভাবিত করবে। নিজের স্বাস্থ্য়ের ভালোভাবে যত্ন নেওয়া খুব দরকার। গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন। ভেবেচিন্তে অর্থ লগ্নি করুন এই রাশির জাতক-জাতিকারা। অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ দৃষ্টি দিন।

মেষ রাশি

রাহু ও কেতুর রাশি পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। জীবনসঙ্গীর ব্যক্তিত্বে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এই বিষয়টি চিন্তায় ফেলবে এই রাশির জাতক-জাতিকাদের। এমন পরিস্থিতিতে সতর্ক থাকা দরকার। স্বাস্থ্যের যত্ন নিন। এর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয়ের কারণেও দুর্ভোগের শিকার হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles