গতকাল, রবিবারই কলকাতায় পা রেখেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো। তাঁর জ্বরে আপাতত কলকাতা কাঁপছে। আজ, সোমবার শ্রীভূমির মণ্ডপ উদ্বোধনে যান তিনি। এর আগে শহরে পা পড়েছে পেলে, মারাদোনা, মেসির। এবার এলেন রোনাল্ডিনহো।
আগামীকাল, বাটা ফুটবল স্টেডিয়ামে হতে চলেছে এক মেগা ইভেন্ট। এদিন অর্থাৎ তৃতীয়ার দিন এক বড় চমক পেতে চলেছে শহরবাসী। এদিন এই বাটা ফুটবল স্টেডিয়ামে ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। সেখানেই অতিথি হিসেবে যাচ্ছেন রোনাল্ডিনহো।
সূত্রের খবর, এদিন ওই মাঠেই রোনাল্ডিনহোর সঙ্গে দেখা যাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন ব্রাজিলিয়ার তারকার সঙ্গে একই ময়দানে ফুটবল খেলবেন অভিষেক। এমন খবরে কলকাতার রোনাল্ডিনহো ভক্ত তো বটেই, অভিষেকের অনুগামীরাও বেশ উচ্ছ্বসিত।
সবসময়ই নিজের স্পোর্টিং ইমেজ সব সময়ই তুলে ধরতে চান অভিষেক। তৃণমূলের নব জোয়ার যাত্রার সময়ও বহরমপুরে ফুটবল ফুটবলে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। নিজের লোকসভা কেন্দ্রে যুবদের খেলায় উৎসাহ দিতে কয়েক বছর আগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৈরি করেন অভিষেক।
খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঝে মধ্যেই মাঠে নেমে পড়তে দেখা যায় অভিষেককে। তবে এবার তৃতীয়ার দিন হবে এক ধামাকা। কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহোর সঙ্গে একই মাঠে ফুটবল খেলবেন অভিষেক।






