প্রতি মাসেই রাশি পরিবর্তন করেন সূর্যদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ ও নক্ষত্ররা নিজের রাশি পরিবর্তন হয়। আর এই প্রভাব পড়ে নানান রাশির জাতক-জাতিকাদের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পরে তার রাশি বদল করে সূর্য। সূর্যের রাশি পরিবর্তনের জেরে বেশ কয়েকটি গ্রহের সঙ্গে মিলিত হয়। জানুয়ারির শেষে সূর্য মিলিত হচ্ছে তার পুত্র শনির সঙ্গে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি অস্ত যাচ্ছে শনি। আর সূর্য আবার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ১৩ ফেব্রুয়ারি। এর ফলে ১৪ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে সূর্য ও শনির একটি যোগ চলবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় ৩০ বছর পর কুম্ভ রাশিতে মিলন ঘটতে চলেছে শনি ও সূর্যের। যার প্রভাব তিনটি রাশির জাতকদের উপর ব্যাপকভাবে পড়বে।
সেই রশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি
কুম্ভ রাশিতে শনি ও সূর্যের যোগের ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। শারীরিক চাপের পাশাপাশি বাড়তে পারে মানসিক চাপও। নানা সমস্যা দেখা দেবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময়টায় স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।
কুম্ভ রাশি
এই সময় ব্যবসায় বেশ ক্ষতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। কাজের চাপ থাকবে প্রচুর। কঠোর পরিশ্রম করলেও সাফল্য মিলবে না। অপ্রয়োজনীয় খরচ বাড়বে এই সময়। পারিবারিক বিষয় নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
সিংহ রাশি
শনি ও সূর্যের মিলনের কারণে বেশ সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায় লাভ কম হতে পারে এই সময়। এর ফলে যার আর্থিক অবস্থা দুর্বল হবে এই রাশির জাতক-জাতিকাদের। দাম্পত্য জীবনেও অশান্তির লেগেই থাকবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের বিনা কারণে কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো ঠিক হবে না।






