৩০ বছর পর একই রাশিতে সূর্য-শনি-বুধ! আগামী মাস থেকেই দুর্ভোগ শুরু হচ্ছে ৪ রাশির, ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। নানান গ্রহের এই রাশি পরিবর্তন প্রভাব ফেলে সমস্ত রাশির জাতক-জাতিকাদের উপরেই। কিছু রাশির ক্ষেত্রে সেই প্রভাব ইতিবাচক হয়, তো আবার কোনও রাশির ক্ষেত্রে সেই প্রভাব নেতিবাচক হয়।

জ্যোতিষশাস্ত্র বলছে, মার্চ মাসের শুরুর দিকেই বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। ৩০ বছর পর একটি রাশিতে প্রবেশ করছে সূর্য, শনি , বুধ। একই রাশিতে ৩ গ্রহের মিলনের জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা আর্থিক ও চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। কিন্তু আবার একাধিক কিছু রাশিরই এই সময়টা খারাপ যাবে। জ্যোতিষশাস্ত্র মতে, মার্চ মাসে তিন গ্রহের এই রাশি পরিবর্তনের কারণে ৪ রাশির জাতক-জাতিকাদের বেশ সাবধানে থাকতে হবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

বৃষ রাশি

গ্রহের এই স্থানান্তরের সময় ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। তবে তাদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন, কোনও বড় ও কঠিন রোগ ধরা পড়তে পারে।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকারা সরকারি কাজে সাফল্য পেতে পারেন। তবে আর্থিক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই গোটা মার্চ মাসে এই রাশির জাতকদের সাবধান ও সতর্ক হওয়া দরকার।

সিংহ রাশি

সূর্য, শনি ও বুধের গমনে এই রাশির জাতকদের দাম্পত্য জীবনে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এই সময়ে জীবনসঙ্গীর কথা শোনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কর্কট রাশি

সূর্য, শনি ও বুধের এই যাত্রার সময় সতর্ক থাকা দরকার। এই রাশির জাতক-জাতিকারা দুর্ঘটনায় গুরুতর আঘাত পেতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles