মকর রাশিতে গমন শুক্রের, ৩ রাশির জীবনে নেমে আসছে ঘোর বিপদ, কর্মজীবনে বাড়বে চ্যালেঞ্জ, বাড়বে খরচ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র হল সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য, সুখ, বাহন, সম্পদ, শিল্প ও প্রেমের সম্পর্কের কারক। ব্যবসায়িক সম্পর্কের প্রতিনিধিত্ব করে শুক্র। গত ১২ ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করেছে শুক্র। শুক্রের এই গমন কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে, কিন্তু আবার কিছু রাশির জন্য শুক্রের এই রাশি পরিবর্তন নেতিবাচক ফলাফল দেবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের এই গমন বড় ধরনের বিপদ ঘটাতে পারে। এই সময়ে আর্থিক ও মানসিকভাবে অস্থির থাকবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ ও বোঝা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন এই সময়। ব্যবসায় একটি বড় হাতছাড়া হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। প্রয়োজনের তুলনায় খরচ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

কর্কট রাশি

শুক্র অবস্থান এই রাশির জাতক-জাতিকাদের জন্য ভালো যাচ্ছে না। এই রাশির জাতক-জাতিকা যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন, তারা ক্ষতির মুখে পড়বেন। কর্মক্ষেত্রে অনেক ধরনের বাধার সম্মুখীন হবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থের ক্ষতির মুখে পড়তে হবে এই সময়। এই এই রাশির জাতক-জাতিকারা চাকরিতে অসন্তুষ্ট বোধ করবেন। এই সময়ে আর্থিক অবস্থানকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়া উচিত এই রাশির জাতক-জাতিকাদের। 

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকা শুক্রের এই গমন নানান সমস্যা নিয়ে এসেছে। কর্মজীবনে নানান চ্যালেঞ্জ ও বাধার সম্মুখীন হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরির ক্ষেত্রে কর্মকর্তারা কাজে বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। এই সময়ে আর্থিক অবস্থারও অবনতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles