শুক্রবার সকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু তরুণ বিধায়কের। গত নির্বাচনেই জিতে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৩৭ বছর বয়সেই নিভে গেল জীবন প্রদীপ। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। একটি এসইউভি গাড়িতে যাচ্ছিলেন ওই বিধায়ক, এমনটাই খবর।
কে সেই বিধায়ক?
মৃতা ওই বিধায়কের নাম লাস্য নন্দিতা। গত বছরের তেলেঙ্গানা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। তাঁর দুর্ঘটনাটি ঘটে আজ, শুক্রবার সকালে সাঙ্গারেডি জেলার আমিনপুর মহকুমার সুলতানপুর আউটার রিং রোডে। জানা গিয়েছে, তাঁর গাড়ি নিয়ন্ত্রণ সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

প্রায় বছর দশেক আগে রাজনীতিতে পা দেন নন্দিতা। ২০১৬ সালে থেকে তিনি কাভাড়িগুড়া ওয়ার্ডের কর্পোরেটর ছিলেন। গত বিধানসভা নির্বাচনে কেসিআর দলের হয়ে ভোটে দাঁড়ান তিনি। নির্বাচনে দলের পরাজয় হলেও নন্দিতা জিতেছিলেন সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট আসন থেকে।
নন্দিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও রাজনৈতিক মহলে। তরুণ এই বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিআরএস প্রধান চন্দ্রশেখর রাও। তাঁর পরিবারের পাশে থাকার ও দলের তরফে সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে।
VIDEO | Bharat Rashtra Samithi (@BRSparty) MLA G Lasya Nanditha killed in a road accident in Telangana's Sangareddy district. The accident took place early morning today.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/nhgukCOSNZ
— Press Trust of India (@PTI_News) February 23, 2024
প্রসঙ্গত, এই মাত্র দিন দশেক আগেই নারকাটপল্লীতে আরও একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন লাস্য নন্দিতা। ১৩ ফেব্রুয়ারি তিনি নালগোন্ডায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির এক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। তখন সামান্যই চোট লেগেছিল নন্দিতার। তবে এবার আর শেষরক্ষা হল না। মৃত্যু হল তরুণ বিধায়কের।





