নতুন বছরে মিলন ঘটছে দুই শত্রু গ্রহের, বেজায় সমস্যার মুখে পড়তে হবে ৩ রাশিকে, ভুগতে হবে অর্থ সঙ্কটেও

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ নক্ষত্ররা রাশি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরিবর্তন করে। ২০২৪ সালের শুরুতেই মিলন ঘটতে চলেছে সূর্য ও শনির। এই দুই গ্রহকে একে অপরের শত্রু বলা হয়ে থাকে। আবার নতুন বছরে বন্ধু গ্রহগুলির সঙ্গেও বেশ কিছু গ্রহ মিলিত হতে চলেছে। বন্ধুত্ব ও শত্রুতার মধ্যে দিয়েই নতুন বছরে শুরুতেই বেশ কিছু অঘটন ঘটতে চলেছে। আর এর প্রভাব পড়বে ১২টি রাশি উপরই। পজিটিভ ও নেগেটিভ, দু’রকমের প্রভাবই দেখা যাবে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৪ সালে একত্রিত হতে চলেছে শনি এবং সূর্য। যখন দুটি শত্রু গ্রহের মিলন ঘটে, তখন এর প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূর্য ও শনি কন্যা রাশিতে প্রবেশ করায় তিন রাশির জাতক-জাতিকারা বেশ সমস্যায় পড়তে পারেন।

সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-

মীন রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকারা অকারণেই অনেকটা খরচ করে ফেলবেন। এর ফলে অর্থ সঙ্কট হবে এদের জীবনে। পারস্পরিক উত্তেজনা থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সময়। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় কাউকে টাকা ধার দেওয়ার সময় মাথায় রাখুন। এই রাশির আবার উপর শনির সাড়ে সাতি দশার প্রভাব রয়েছে।

কন্যা রাশি

শনি ও সূর্যের মিলনের ফলে এই রাশির জাতক-জাতিকাদের বেশ ক্ষতির মুখে পড়তে হবে। এই রাশির ষষ্ঠ ঘরে এই দুই গ্রহের মিশ্রণের প্রভাব নিদারুণ হতে চলেছে।  এই সময় এই রাশির জাতক-জাতিকারা আইন-মামলায় বারবার ব্যর্থতার শিকার হতে পারেন। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যও খুব একটা ভালো কাটবে না।

কর্কট রাশি

শনি ও সূর্যের সংমিশ্রণ এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব মারাত্মক হতে চলেছে। এই সময় বৈবাহিত জীবনে অত্যাধিক মাত্রায় মানসিক চাপ বাড়তে পারে। এই সময় নতুন কোনও কাজে যোগ দিতে যাওয়ার আগে বেশ চিন্তাভাবনা করে নিতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles