জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ হল রাজকুমার গ্রহ। বুধ গ্রহ যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে, তার প্রভাব সমস্ত রাশিতেই পড়ে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধিমত্তা ও কথাবার্তার জন্য কারক গ্রহ হিসেবে গণ্য করা হয়েছে। গতকাল অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সকাল ৫ টা ৪৮ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে বুধ।
বুধের এই গমনের কারণে কুম্ভ রাশিতে তৈরি হয়েছে ত্রিগ্রহী যোগ। গত ১৭ ফেব্রুয়ারী থেকে কুম্ভ রাশিতে অস্ত হয়েছেন শনিদেব। আর ১৩ ফেব্রুয়ারীতে কুম্ভ রাশিতে অবস্থান করছেন সূর্যদেব। এমন পরিস্থিতিতে এই ত্রিগ্রহী যোগের কারণে ৩ রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন।
সেই ৩ রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
বুধের এই গমন এই রাশির জাতক-জাতিকাদের কাজে সাফল্য এনে দেবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এই সময়। সাহস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে। এই যোগের কারণে আর্থিক সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের ত্রিগ্রহী যোগের কারণে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। যে কোনও পর্যটন স্থানে বেড়াতে যেতে পারেন এরা এই সময়।
মেষ রাশি
কুম্ভ রাশিতে বুধের স্থানান্তরের কারণে এই রাশির জাতক-জাতিকাদের পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রেও কর্মকর্তাদের থেকে সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। শুভ কাজে অংশ নিতে পারেন। সন্তান হওয়ার সম্ভাবনাও রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।





