সূর্য ও শুক্রের যুতিতে তৈরি হচ্ছে রাজভঙ্গ যোগ, ব্যাপক সাফল্য পাবে ৩ রাশি, আয় বৃদ্ধির যোগ জাতক-জাতিকাদের

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যকে সাফল্যের কারক বলা হয়ে থাকে। কর্মক্ষেত্রে প্রতিটি ব্যক্তির জন্য সাফল্য ও সম্মান আনে সূর্য। সূর্যের কৃপায় ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষী হয়। সাফল্য লাভ করেন তারা। আবার অন্যদিকে শুক্রকে সুখ ও সমৃদ্ধির অধিপতি বলা হয়ে থাকে। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন সূর্য। আর ৭ মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শুক্র। এর ফলে কুম্ভ রাশিতে সূর্য ও শুক্রের মিলনের জেরে রাজভঙ্গ যোগ তৈরি করবে। এই যোগ ৩ টি রাশির জন্য খুব শুভ হতে চলেছে।

সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য রাজভঙ্গ যোগ ব্যবসা ও পেশায় লাভ আনবে। কাজে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনেও আসবে অগ্রগতি। অফিসে কিছু নতুন দায়িত্ব বা পদ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এরা। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। 

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের রাজভঙ্গ যোগ অনেক উপকার ও সুখ দেবে। সূর্য ও শুক্রের সংমিশ্রণের ফলে আয় বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের উৎস বাড়বে। গোটা পরিবারের চাহিদা ও ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। আয় বৃদ্ধির সঙ্গে  সঙ্গে  আর্থিক অবস্থাও মজবুত হবে এদের।

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকারা সূর্য ও শুক্রের সংমিশ্রণের ফলে প্রচুর সাফল্য পাবেন। শুভ প্রভাবের ফলে আত্মবিশ্বাস বাড়াবে এই রাশির জাতক-জাতিকাদের। আগের থেকে আর্থিক অবস্থা খুব হবে। কর্মক্ষেত্রে ও সমাজে সম্মান বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনে অনেক অগ্রগতি হবে এদের। এই শুভ যোগের ফলে সমস্ত ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। সুনাম বৃদ্ধি হবে এদের। বিবাহিতদের জীবনে সুখ আসবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles