স্বরাশিতে উদয় বুধের, সুখ-শান্তি বাড়বে ৩ রাশির, বৈবাহিক জীবনে মিলবে সুখ, প্রভূত লাভের মুখ দেখবেন জাতক-জাতিকারা

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, নানান গ্রহগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সূর্য, রাহু ও কেতু। একটি গ্রহ যখন একটি রাশি থেকে অন্য রাশিতে যায়, তখন সমস্ত রাশির জাতক-জাতিকারা এর দ্বারা প্রভাবিত হয়।

বুধ যখন কুণ্ডলীতে একটি শক্তিশালী অবস্থানে থাকে, তখন জাতক-জাতিকারা প্রয়োজনীয় সুখ, তৃপ্তি লাভ করে এবং স্বাস্থ্য ও তীক্ষ্ণ মনের অধিকারী হয়। এই ধরনের ব্যক্তিরা জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হয়। বুধের স্বরাশিতে গমনের ফলে উপকৃত হবেন ৩ রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকারা যারা অংশীদারিত্বে কাজ করেন, তাঁরা বড় লাভ করবেন। এই সময় নানান অমীমাংসিত কাজ শেষ হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক অবস্থা আগের থেকে মজবুত হবে এই সময়। বিবাহিত জীবনে সুখ আসবে। এই রাশির জাতক জাতিকারা যাঁরা ব্যবসা করেন, তারা প্রচুর লাভ করবেন এই সময়।

বৃষ রাশি

এই সময় প্রেমের সম্পর্ক উন্নত হবে এই রাশির জাতক-জাতিকাদের। মানসিক চাপ এড়ানোর চেষ্টা করুন এই সময়। ধৈর্য ধরে রাখুন। প্রেমের সম্পর্কে রাগ নিয়ন্ত্রণ করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে সুখ ও সম্প্রীতি বৃদ্ধি পাবে এই সময়। পরিবারের সদস্যদের সাথে সমন্বয় বজায় রাখতে এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা ভালো থাকবে। পুরানো বিবাদ ও টানাপোড়েন থেকে মুক্তি মিলবে এই সময়। এই রাশির জাতক-জাতিকারা যারা ব্যবসা করেন, তারা এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এর ফলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এদের। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগাভাগি করবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles