জি বাংলার ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ইতিমধ্যে সকলেই জানেন রাই অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একটি গিফট দিয়ে যায় আর তাতে ছিল রাই-শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। শৌর্য নীলুকে বাড়িতে নিয়ে এসেছে। নীলুর সাথে সম্পর্কটা স্বাভাবিক করে নিতে চায় সে, তাই তারা সেদিন রাতে গল্প করতে বসে। রাই-অনির্বাণের বিয়েও নাকি মেনে নিতে চায়নি একথা স্বীকার করে নীলু। বাজে ছবিগুলো যদি থাকে তাহলে কে পাঠাতে পারে, এই নিয়ে কথা শুরু হয়। নীলু জানায়, সেও নাকি রাই অনির্বাণের সুখের সংসার চায় না। নীলু যে ওই ছবিগুলো পাঠিয়েছে তা বলে দেয় শৌর্যকে।
ধারাবাহিকে (Mithijhora) দেখা গেছে, রাই বাড়ি থেকে বের হচ্ছিল তখন নন্দিতা দেবী বলে যে আবার অপকর্ম করতে যাচ্ছিস। রাই মাকে স্পষ্ট জবাব দেয় যে সে কোন খারাপ কাজ করেনি, তাই লজ্জা করবে না। মায়ের এত কথা শুনে রাই আর মেনে নিতে পারে না নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাই তার মাকে বলে তোমার ভালো থাকার জন্য আমি এ বাড়ি ছাড়লাম।
উল্লেখ্য, শৌর্য অনির্বাণের অফিসে গিয়ে ফোনে রেকর্ডিংটা শোনাতে থাকে। সেখানে নীলু, নিজে কি কি দোষ করেছে সব কথাই বলে আর কেন করেছে সে কথাও স্বীকার করে। অনির্বাণ নীলুর এসব স্বীকারোক্তি শুনে কান্নাকাটি শুরু করে দেয়। সব শুনে অনির্বাণ বেরিয়ে পড়ে রাইদের বাড়ির উদ্দেশ্যে।অনির্বাণ বলে রাই তোমাকে আমি কিভাবে খুঁজে পাব। শৌর্য ভাবে রাই অনির্বাণের মধ্যে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানে না বাড়ি থেকে চলে গেছে রাই।
রাইকে কি খুঁজে পাবে অনির্বাণ? সব ভুল বোঝাবুঝি মিটে আবার এক হবে তারা। উত্তর জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি (Mithijhora)। মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেই প্রোমোতে যা দেখানো হয়েছে, তাতে দর্শকেরা বেশ কষ্ট পাচ্ছেন। সুইসাইড করেছে রাই। অনির্বাণ রাইয়ের বাড়িতে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছে। আর তখন সেখানে রাইয়ের বৌদি তার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসে আর কাঁদতে থাকে। ওদের স্কুলের সামনে চারমাথার মোড়ে, আজকে একটা মেয়ে সুইসাইড করেছে আর মেয়েটা একটা নীল শাড়ী পড়ে আছে। এই কথা শুনেই অনির্বাণ ভয় পেয়ে যায় আর রাইয়ের বৌদিকে জিজ্ঞেস করে রাই আজকে কি রঙের শাড়ী পরেছিল? তখন রাইয়ের বৌদি কাঁদতে কাঁদতে বলে নীল শাড়ি পরেছিল রাই। যেটা শুনে অনির্বাণ আরও ভয় পেয়ে যায়।
তবে কি রাই এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড করল! আর কখনও এক হতে পারবে না রাই-অনির্বাণ জুটি? অনির্বাণ রাইয়ের কাছে ক্ষমা চাওয়ার আগেই তবে মৃত্যুর কোলের ঢোলে পড়ল রাই ? কি হবে ধারাবাহিকে, জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।





