Suvendu Adhikari Claimed that BJP Will Come in Power in 2026: হাতে মাত্র আর দেড় বছর। এরপরই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে আগেই বলা হয়েছে হে ২০২৬ সালেই রাজ্যেফের পরিবর্তন আসবে। বাংলায় ক্ষমতা দখল করবে গেরুয়া শিবির। তা কীভাবে বাস্তবায়িত হবে, সেটাই জানালেন শুভেন্দু (Suvendu Adhikari Claimed that BJP Will Come in Power in 2026)।
গতকাল, শনিবার হলদিয়ায় এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকেই শুভেন্দু ২০২৬-এ বাংলায় ক্ষমতা দখলের বীজ বপন করলেন (Suvendu Adhikari Claimed that BJP Will Come in Power in 2026)। বললেন, “২৬-এ বাংলার ক্ষমতা দখল করতে হলে দুটি কাজ করতে হবে। এক, পুলিশের হাত থেকে ভোট পরিচালনার ক্ষমতা কাড়তে হবে। দুই, ভোটের আগে মানুষের ভয় কাটাতে হবে”।
নির্বাচন কমিশনের প্রতি আর্জি জানিয়ে শুভেন্দু বলেন, “বাংলার মানুষের অবাধ ভোটদান নিশ্চিত করতে হলে ইলেকশন কমিশনকে বলব, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে পাঠাবেন না”। বলে রাখি, বিজেপি এর আগে বারবার অভিযোগ তুলেছে যে লোকসভা নির্বাচনে কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠালেও কোনও ক্ষমতা ছিল না তাদের কাছে। সেই সুযোগ নিয়েই রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে ভোট লুট করেছে তৃণমূল, এমনটাই দাবী বিজেপির। আর এদিনের কর্মসূচি থেকেও তেমনই আভাস দিতে চাইলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Claimed that BJP Will Come in Power in 2026)।
বিরোধী দলনেতার এহেন মন্তব্যের পাল্টা কটাক্ষ করতে অবশ্য ছাড়ে নি তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেন, “জনবিচ্ছিন্ন হয়ে হতাশা থেকে একথা বলছেন শুভেন্দু। এবং ওরা যা করছেন তাতে বাংলায় বিজেপি দলটা ২৬ অব্দি থাকবে কি না, সেটাই বড় প্রশ্ন”!
কুণালের কথায়, “এবারের ভোটে তো সারা রাজ্যের মধ্যে বাংলাতেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সাত দফায় ভোটও করাল। তাতে তো বিজেপির আসন সংখ্যা গতবারের চেয়েও ৬টা কমে গেছে”। অন্যদিকে আবার গতকালের কর্মসূচি থেকে শুভেন্দুর দাবী, মানুষের মধ্যে থেকে যদি তৃণমূলের প্রতি ভয় কাটানো যায়, তাহলে শাসক দলের সঙ্গে ৩ শতাংশের ভোটের যে ফারাক রয়েছে বিজেপির, তা মিটে যাবে আর বাংলায় ক্ষমতা গঠন করবে পদ্ম শিবির (Suvendu Adhikari Claimed that BJP Will Come in Power in 2026)!





