৫০০ বছর পর একত্রে মালব্য ও শশ রাজযোগ, আমূল পরিবর্তন আসবে ৩ রাশির জীবনে, আসবে প্রচুর অর্থ ও সাফল্য

নতুন বছরে একসঙ্গে রাশি বদলাতে চলেছে শনি ও শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে। আর সেই রাশি পরিবর্তনের ফলে তৈরি হয় নানান শুভ যোগ ও রাজযোগ। আর এর প্রভাব পড়ে সমস্ত রাশির উপরই।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন বছরে এক অলৈকিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। শুক্রের রাশি বদলের জেরে মালব্য রাজযোগ তৈরি হবে। আর শনিদেবের কৃপায় শনি শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে।  এই দুই রাজযোগই সৃষ্টি হচ্ছে প্রায় ৫০০ বছর পর। এই জোড়া রাজযোগের প্রভাবে তিন রাশির ভাগ্য বদলাতে চলেছে। প্রচুর অর্থ ও সাফল্য পাবেন একাধিক রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনেও আসবে উন্নতি ও আয়ও বৃদ্ধি হবে।

সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-  

মিথুন রাশি

মালব্য এবং শশ রাজযোগের কারণে কর্মজীবন ও ব্যবসার দিক থেকে দারুণ লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। বুদ্ধিমত্তা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এই সময়। লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে মানসিক চাপ থাকবে। তবে কঠোর পরিশ্রম করতে হবে। তবেই সেই শ্রমের ফল হিসেবে নতুন পদ পেতে পারেন। এই সময় আয়ও বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

কুম্ভ রাশি

মালব্য ও শশ রাজযোগের জেরে এই রাশির জাতক-জাতিকাদের সময় ভালোই কাটবে। ব্যক্তিত্বের উন্নতি ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এদের। কর্মজীবনে উন্নতির জন্য ভালো সুযোগ থাকবে এই সময়। আয় বৃদ্ধির নতুন পথও খুলবে। এই সময় ব্যবসা করার পরিকল্পনা করলে ভাল লাভ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

তুলা রাশি

মালব্য ও শশ রাজযোগের জেরে এই রাশির জাতক-জাতিকারা দারুণ ফল পাবেন। শনিদেবের কৃপায় সন্তানের আগমন নিয়ে সুখবর পেতে পারেন এরা। জোড়া রাজযোগের ফলে একাগ্রতা বৃদ্ধি হবে। বুদ্ধিমত্তার বিকাশ ও অগ্রগতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। কোনও প্রেমের সম্পর্ক থাকলে বিয়ের জন্য পাকা দেখা হতে পারে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles