আজ অর্থাৎ ১৫ অক্টোবর তুলা রাশিতে গোচর করবে চাঁদ। এই রাশিতে আগে থেকেই রয়েছে মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এদিন থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। এদিন শারদ শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পদ্মা যোগ তৈরি হবে। শুধু তাই-ই নয়, এদিন সারাক্ষণ থাকবে চিত্রা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পদ্মা যোগে কোনও শুভ কাজ করলে তার ফল খুব ভালো হয়।
এই সময় মা দুর্গার আশীর্বাদে কোন কোন রাশির ভাগ্য ফিরবে, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
এই সময় মা দুর্গা আশীর্বাদে প্রচুর অর্থ লাভ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। জীবনসঙ্গীর সঙ্গে যদি কোনও ঝামেলা চলে, তাহলে এই সময় তা মিটে যাবে। ব্যবসায় হবে বড় লাভ। যারা সরকারি চাকরি করেন, তারা বিশেষ ভাবে উপকৃত হবেন। স্বাস্থ্য খুব ভালো থাকবে এই সময়। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
কর্কট রাশি
এই সময়টা খুবই শুভ হবে কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য। কোনও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সমাজে সম্মান বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। অন্যকে সাহায্য করতে এগিয়ে যাবেন আপনি। কেরিয়ারে প্রভূত উন্নতিত যোগ এই রাশির জাতক-জাতিকাদের। বিদেশ যাওয়ার সুযোগ মিলতে পারে। কোনও দামী জিনিস উপহার হিসেবে পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
মকর রাশি
মা দুর্গার আশীর্বাদে এই সময় বাড়িতে সুখের পরিবেশ বজায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সকলের সঙ্গে খুব ভালো সময় কাটবে এই সময়টায়। কেরিয়ারে উন্নতির চেষ্টায় সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা। নতুন কোনও কাজ শুরু করার জন্যও এই সময় একেবারে উপযুক্ত। এই সময় এই রাশির জাতক-জাতিকারা কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন।





