হাড়হিম ঘটনা! গণধ’র্ষ’ণের পর উদ্ধার মহিলার বি’ব’স্ত্র দেহ, গো’প’না’ঙ্গে লঙ্কার গুঁড়ো, মুখে ঢালা হয়েছে অ্যাসিড

ফের এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল রাজ্য। গণধ’র্ষ’ণের পর মহিলাকে খু’নের অভিযোগ। গো’প’না’ঙ্গ ও শরীরের নানান অংশে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নির্যাতন। এমনকি, মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে খু’ন মহিলাকে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই বীভৎস ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। আজ, রবিবার সকালে ওই এলাকায় এক মহিলাকে ভয়াবহ অবস্থায় ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে রীতিমতো শিউড়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মহিলার সারা শরীরে ক্ষত ছিল। দ্রুত খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। স্থানীয়দের অনুমান, ওই মহিলার বয়স তিরিশের আশেপাশে হবে।

জানা গিয়েছে, ওই মহিলাকে ঝোপের মধ্যে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। রাস্তার মধ্যে টেনে নিয়ে যাওয়ার প্রমাণ স্পষ্ট। পুলিশ এদিন বি’ব’স্ত্র অবস্থায় উদ্ধার করে মহিলার দেহ। জানা গিয়েছে, পাশেই পড়ে ছিল মহিলার জামাকাপড়। এছাড়াও মহিলার পাশেই পড়েছিল বেশ কিছু ক’ন্ডো’ম। ধারালো ছুরি ও সঙ্গে লঙ্কার গুঁড়োও ছড়িয়ে ছিল বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, মহিলার গো’প’না’ঙ্গে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই-ই নয়, মহিলার মুখে অ্যাসিড ঢালা হয়েছে বলেও জানা গিয়েছে। অ্যাসিড এতটাই ঢালা হয়েছে যে আশেপাশের ঘাসও পুড়ে গিয়েছে। স্থানীয়দের দাবী, ওই মহিলাকে গণধ’র্ষ’ণের পর গো’প’না’ঙ্গে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নির্যাতন করা হয়। এরপর হয়ত মুখে অ্যাসিড ঢেলে খু’ন করা হয়েছে।

এক এলাকাবাসীর কথায়, “গণধ’র্ষ’ণ করা হয়েছে ওনাকে। শুনতে পেয়ে এলাকায় এসেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ২৫ থেকে ৩০ গ্রামের লোকজন এসেছে। কিন্তু কেউই চিনতে পারেনি”।

RELATED Articles