আগামীকাল থেকেই শুরু পিতৃপক্ষ, শনিবার ৪ রাশির উপর কৃপাদৃষ্টি থাকবে শনিদেবের, পাশে থাকবেন বড় ঠাকুর

বৈদিক পঞ্জিকা অনুযায়ী, আগামীকাল, শনিবার আশ্বিন মাসের প্রথম দিন। ভাদ্র পূর্ণিমার পর এদিনই পালিত হবে প্রতিপদ তিথি। আগামী ১৫ দিন পিতৃপক্ষ চলবে। মনে করা হয়, এই সময় প্রয়াত পূর্বপুরুষরা তাদের জীবিত বংশধরদের হাত থেকে জল নিতে মর্ত্যে নেমে আসেন। এই জল গ্রহণ করে তৃপ্ত হয়ে ফিরে যান তারা। এই বিশেষ দিনে ধ্রব যোগ গঠিত হবে। এদিন সারাদিন রেবতী নক্ষত্রের প্রভাব থাকবে। এর ফলে কাল ৩০ সেপ্টেম্বর শনিবার দিনটির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। 

এর ফলে কিছু কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব পড়বে, সেই রাশিগুলি কী কী-

মিথুন রাশি

এদিন এই ধ্রুব যোগের শুভ প্রভাবে লাভবান হবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। এই দিনটি বেশ রিল্যাক্স করে কাটাতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। বড় কোনও সমস্য়া কেটে গিয়ে মন শান্ত হবে। কঠোর পরিশ্রমের পর সাফল্য পাবেন এরা। অফিসে বসকে নিজের পাশে পেতে পারেন।

মেষ রাশি

শনির দয়ায় শনিবার ভাগ্য খুলবে মেষ রাশির জাতক-জাতিকাদের। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান নিয়ে কথাবার্তা চলতে পারে। পারিবারিক ব্যবসা থেকে লাভ হওয়ার সম্ভাবনা। নতুন চাকরি পেতে পারেন। আয় বাড়তে পারে। এই সময় বিয়ের কথাবার্তা এগোতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

তুলা রাশি

শনিবার দিনটা ভালো কাটবে তুলা রাশির জাতক-জাতিকাদের। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। আপনার কথায় সবাই অনুপ্রাণিত হবে। কোনও বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কেরিয়ারে বড় উন্নতি হওয়ার সম্ভাবনা। মনেও সুখ থাকবে। 

মীন রাশি

শনিবার সৌভাগ্য বাড়বে মীন রাশির জাতক-জাতিকাদের। বিশেষ কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। ভাই ও বোনের থেকে সাহায্য পাবেন এরা। ব্যবসায় লাভ হবে। অফিসেও পজিশন ও ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles