আগামীকাল, শনিবার মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবে চাঁদ। এদিন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। আগামীকাল মোক্ষদা একাদশী। এটি বছরের শেষ একাদশী তিথি। আগামীকাল সারাদিন বেশ কয়েকটি শুভ যোগ রয়েছে। এই শুভ যোগগুলি হল শিব যোগ, সিদ্ধা যোগ এবং ত্রিপুষ্কর যোগ। এর পাশাপাশি শনিবার আবার কৃতিকা নক্ষত্র থাকবে গোটা দিন জুড়ে।
মোক্ষদা একাদশীতে এমন সব শুভ যোগের জেরে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনটির মাহাত্ম্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। হিন্দুধর্মে শনিবার দিনটিকে শনি ঠাকুরের প্রিয় দিন হিসেবে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামীকাল ৩ রাশির জাতক-জাতিকারা বড় ঠাকুরের কৃপায় বিশেষ সৌভাগ্য লাভ করতে চলেছেন।
বৃশ্চিক রাশি
আগামীকাল শনিবার শনি ঠাকুরের আশীর্বাদ থাকবে বৃশ্চিক রাশির জাতকদের উপর। ত্রিপুষ্কর যোগের শুভ প্রভাবে কাল আচমকা বেশ কিছু অর্থ আপনার হাতে আসতে পারে। শ্বশুরবাড়ির কোনও প্রয়োজনে আপনি এগিয়ে যাবেন। এর ফলে শ্বশুরবাড়ির দিকের আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। অফিসে বড় কোনও সাফল্য পেতে পারেন।
বৃষ রাশি
শিব যোগের প্রভাবে শনিবার শনিদেবের আশীর্বাদ থাকবে বৃষ রাশির জাতকদের উপর। শনির দয়ায় কাল আচমকা বেশ কিছু অর্থলাভ হতে পারে আপনার। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ কাল সম্পূর্ণ করতে পারবেন আপনি। উত্তরাধিকার সূত্রেও কাল অর্থলাভ হতে পারে আপনার। কর্মসূত্রে কাল কোথাও সফর করতে হতে পারে আপনাকে।
কুম্ভ রাশি
কৃতিকা নক্ষত্রের প্রভাবে কাল সৌভাগ্য লাভ করবেন কুম্ভ রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে যে সাফল্য লাভ করার চেষ্টা করছিলেন আপনি, কাল তা আপনার মুঠোয় ধরা দিতে পারে। নিজের কঠোর পরিশ্রমের জোরে নিজের ভাগ্যকে জয় করবেন আপনি। সব বাধা কাটিয়ে আগামিকাল বড় আর্থিক লাভ করতে পারেন কুম্ভ রাশির জাতকরা। কাল কর্মক্ষেত্রে সম্মান বাড়বে আপনার।





