আগামিকাল অর্থাৎ ৪ নভেম্বর, শনিবার চাঁদ গোচর করবে কর্কট রাশিতে। আগামীকাল একটি অত্যন্ত শুভ যোগের সৃষ্টি হতে চলেছে। এদিন শনিবারে পুষ্য নক্ষত্র থাকায় কাল শনি পুষ্য যোগের প্রভাব থাকবে। শনিবার সকাল ৮টায় পুষ্য নক্ষত্র শুরু হচ্ছে। শনির এই পুষ্য নক্ষত্রের প্রভাবে আগামীকালের দিনটা কেনাকাটা করার জন্য অত্যন্ত শুভ। এই যোগের ফলেই আগামীকাল শনিদেবের আশীর্বাদ পেতে চলেছে কিছু কিছু রাশি।
দেখে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-
ধনু রাশি
আগামীকাল শনিদেবের কৃপায় মনে সুখ ও শান্তি বজায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। আটকে থাকা বেশ কিছু কাজ সম্পন্ন হবে এদিন। পুরনো অনেক সমস্যার সমাধান বের করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। বন্ধুদের সঙ্গে মজা করে কাটবে আগামীকালের সন্ধ্যেটা।
মিথুন রাশি
আগামীকাল কর্মক্ষেত্রে নিজের পছন্দমতো সব কাজ করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। অফিসে বজায় থাকবে জন্য অনুকূল পরিবেশ। আগামীকাল শনিদেবের কৃপায় সুখের সীমা পরিসীমা থাকবে না এই রাশির জাতক-জাতিকাদের। আগামীকাল এই রাশির ছাত্রছাত্রীরাও শিক্ষাক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন।
মীন রাশি
আগামীকাল শনিদেবের কৃপায় মন থেকে সব নেগেটিভ চিন্তাভাবনা দূর হবে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন করে আশার সঞ্চার হবে মনে। আগামীকাল সব সমস্যার সমাধান করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। মনের মধ্যে কোনও বিষয় নিয়ে জমে থাকা দীর্ঘদিনের ভয় দূর হয়ে যাবে।
মকর রাশি
শনিদেবের কৃপায় আগামীকাল অফিসে বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। এদিন বিকেলে বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আগামীকালের এই রাশির জাতক-জাতিকারা এমন কারোর সঙ্গে কাটাতে পারেন, যার সঙ্গে তারা অনেক দিন ধরেই কিছুটা সময় কাটাতে চাইছিলেন।





