গ্রহের রাজা সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করেন। নভেম্বর মাসে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছেন সূর্য। গতকাল, শুক্রবার সূর্যের এই গোচর ঘতেছে। এরপর ২০ নভেম্বর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবেন সূর্য। তারপর আবার ৩ ডিসেম্বর তিনি প্রবেশ করবেন জ্যৈষ্ঠ নক্ষত্রে। তারপর ১৬ ডিসেম্বর তারিখে ধনু রাশিতে প্রবেশ করবেন সূর্য। এর প্রভাব ১২টি রাশির উপরই কমবেশি পড়বে। এই সময় দারুণ ভাগ্যবান হতে চলেছেন ৩টি রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
কন্যা রাশি
সূর্যের গমন এই রাশির জাতক-জাতিকাদের অনেক সুবিধা দেবে। দাম্পত্য জীবনে সুখের হবে এদের। সঙ্গীকে ভালোবাসা দেবেন ও ভালবাসা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কাজে মিলবে সাফল্য। জীবনে আর্থিক স্থিতিশীলতা থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক লাভ হবে। এই সময় কর্মজীবনে অগ্রগতি আসবে এই রাশির জাতক-জাতিকাদের।
সিংহ রাশি
এই রাশির অধিপতি সূর্য। সূর্যের রাশিচক্রের পরিবর্তন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা ব্যবসা করছেন, এই সময় তারা বিশেষ সুবিধা পাবেন। এই রাশির জাতক-জাতিকাদের এই সময় কর্মজীবনে অগ্রগতি হবে। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। অর্থ প্রবাহের পথ তৈরি হবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিতেই প্রবেশ করছে সূর্য। ফলে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পূর্ণ সমর্থন দেবে। ভাগ্যের সাহায্যে এই রাশির জাতক-জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পাবেন। বেকারদের কর্মসংস্থান হবে। নতুন চাকরি পেতে পারেন। এই সময় নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।





