পরপর কন্যাসন্তান হওয়ার জন্যই এই পরিণতি? তিন মেয়েকে পানীয়ের সঙ্গে বি’ষ মিশিয়ে খাইয়ে হ’ত্যার চেষ্টা বাবার

পরপর কন্যাসন্তান হওয়ার জেরে স্ত্রীর সঙ্গে প্রায় সময়ই ঝামেলা লেগেই থাকত। রাগের চোটে তাই তিন মেয়েকে বি’ষ খাইয়ে হ’ত্যার চেষ্টা করল খোদ বাবা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক মেয়ের। বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। ভর্তি হাসপাতালে।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাকদা বালুঝাঁকা এলাকায়। অভিযুক্তের নাম আমিন সরদার। পেশায় ভ্যানচালক সে।  তিন মেয়ে তার। নাম তিন মেয়ে আয়েশা সর্দার, রাবিয়া সর্দার ও আচিনা সর্দার। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে তিনজন।

অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেলে তিন মেয়েকে নিয়ে শীতের পোশাক কিনে দেওয়ার নাম করে বাজারে নিয়ে গিয়েছিল আমিন। বাড়িতে ফিরে একটি স্থানীয় দোকান থেকে একটি ঠান্ডা পানীয়র বোতল কিনে আনে সে। ঘরে এনে তাতে আরও কিছু মেশায় আমিন।

ওই পানীয় খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে তিন কন্যাই। স্থানীয়দের অভিযোগ, ওই পানীয় সঙ্গে বি’ষ মিশিয়ে মেয়েদের খাইয়ে ছিল আমিন। আশঙ্কাজনক অবস্থায় ওই তিনজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়া কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

সেখানেই গতকাল, শুক্রবার রাতে মৃত্যু হয় ছোট মেয়ে ১২ বছরের আচিনার। হাসপাতালেও তিন নাবালিকার শরীরে বি’ষের নমুনা মিলেছে বলে জানা গিয়েছে। এক কন্যার মৃত্যুর পরই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। পরপর তিন কন্যা সন্তান হওয়ার কারণেই এমনটা করেছে আমিন, এমনই অনুমান করা হচ্ছে। পুলিশ তদন্ত করছে এই ঘটনার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles