দুর্গাপুজোর আগে ফুলেফেঁপে উঠবে পকেট, খরচ করুন দু’হাত ভরে, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি বজায় থাকবে ৪ রাশির উপর

জ্যোতিষগণনায় দেখা গিয়েছে, দুর্গাপুজোর আগে পর্যন্ত অনেক রাশির ভাগ্যে ধনবর্ষণ আসন্ন। মা দুর্গা আসার আগে এই সময়ে মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন একাধিক রাশির জাতক-জাতিকারা। এক বিশেষ শুভ যোগের ফলে অনেক রাশিই লাভের মুখ দেখা যেতে চলেছে।

২০২৩ সালে দুর্গাপুজোর মহাষষ্ঠী পড়ছে ২০ অক্টোবর। আর তার আগে সদ্য ৭ অগস্ট থেকে কর্কট রাশিতে শুক্র প্রবেশ করেছে। ফলে তৈরি হয়েছে গজলক্ষ্মী রাজযোগ। শুক্রকে ধন সম্পত্তি, বিলাস আর প্রেমের কারক বলে মনে করা হয়। এই সুখের যোগের ফলে ২ অক্টোবর পর্যন্ত বহু রাশি আর্থিকভাবে উন্নতির রাস্তা দেখতে পাবে।

দেখে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-

কর্কট রাশি

কর্কটে শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই রাজযোগের ফলে প্রবল ধনবর্ষণ হতে পারে। আর্থিক দিক থেকে আপনি সুখের পরিস্থিতিতে থাকতে পারবেন। পারিবারিক জীবন ভালো হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন।

মিথুন রাশি

কোনও উপহার হঠাৎ করে আসতে পারে। আপনার জীবনে আসতে পারে আর্থিক উন্নতি। আর উন্নতি যে অর্থভাগ্যে হবেই, তার আগাম ইঙ্গিতও পেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে। ধন সঞ্চয় ও বিনিয়োগে লাভ পেতে পারেন।

কন্যা রাশি

কেরিয়ারে নানান দিক থেকে পাবেন উন্নতির জোয়ার। কেরিয়ারের দিক থেকে কোনও কাজ আটকে থাকলে , তা সম্পন্ন হতে পারে। মা লক্ষ্মী আপনার উপর কৃপা বর্ষণ করতে পারবেন। বাড়বে মুনাফা।  

তুলা রাশি

আর্থিক দিক থেকে বিপুল আর্থিক সাফল্য পেতে পারেন। কোনও বড় সুযোগ আপনার হাতে আসতে পারে। আপনার পেশাগত পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। বিভিন্ন দিক থেকে হবে বৃদ্ধি। আপনার সম্পত্তি বেড়ে যেতে পারে। 

RELATED Articles