মঙ্গল ও কেতুর মিলনে তৈরি হবে যুতি, ২ দিন পর থেকেই ভাগ্য চমকাবে ৩ রাশির, মিলবে প্রভূত সাফল্য

আর ২ দিন পর অর্থাৎ ৩ অক্টোবর মঙ্গল প্রবেশ করবে তুলা রাশিতে। এই রাশিতে আগে থেকেই বিরাজমান কেতু। এর ফলে তুলা রাশিতে যুতি তৈরি হবে মঙ্গল ও কেতুর। জ্যোতিষশাস্ত্রে এই দুই গ্রহকে উগ্র শক্তির কারক মনে করা হয়। এই দুই গ্রহের মধ্যে যুতি তৈরি হলে এক পৃথক ধরনের শক্তি তৈরি হয়। এই দুই গ্রহের যুতির জেরে চাকরি ও ব্যবসায়ে ঝুঁকি নিতে পারেন কোনও ব্যক্তি। তবে এই যুতির ফলে লাভবান হবেন ৩ রাশির জাতক-জাতিকারা।

দেখে নেওয়া যাক, সেই ৩ রাশি কী কী-

কন্যা রাশি

মঙ্গল ও কেতুর যুতির ফলে কন্যা রাশির জাতক-জাতিকারা অপ্রত্যাশিত ফলাফল পাবেন। আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে তাদের। সমস্ত পরিকল্পনা সফল হবে এই রাশির জাতক-জাতিকাদের। গ্রহের শুভ দৃষ্টির কারণে আর্থিক প্রকল্পে লাভান্বিত হবেন এই রাশির জাতক। লাভ পাবেন এরা। প্রচুর ধন-সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক-জাতিকারা।

সিংহ রাশি

সিংহ রাশিতে তৃতীয় স্থানে যুতি তৈরি হচ্ছে মঙ্গল ও কেতুর। এই সময় বড়সড় সিদ্ধান্ত নেওয়ার সাহস জন্মাবে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে। এই সিদ্ধান্তের ফলে প্রভূত লাভ মিলবে। অতীতের লগ্নি থেকে ভালো রিটার্ন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। যে সিংহ রাশির জাতক-জাতিকাদের বিদেশে ব্যবসা রয়েছে তারা এই সময়ে ভালো মুনাফা পাবেন।

ধনু রাশি

মঙ্গল ও কেতুর যুতির জেরে ধনু রাশির জাতক-জাতিকারা ৩ অক্টোবরের পর থেকে বড়সড় আর্থিক লাভ পাবেন। বিদেশ থেকে ধন লাভের হতে পারে। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রেও সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। উপযুক্ত স্থানে অর্থ লগ্নি করুন, সুফল পাবেন। লাভের ইচ্ছা বাড়বে। পরিবারে বড় দাদা, কাকা ও পুরুষ বন্ধুদের সাহায্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থ সঞ্চয় করতে সফল হবেন এরা। পরিবারের প্রতি ইতিবাচক চিন্তাভাবনা থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles