বঞ্চিত কর্মীদের নিয়ে দিল্লি গিয়েছে তৃণমূল। তবে এই দিল্লি যাত্রা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। প্রথমেই ট্রেন বাতিল হওয়ায় কর্মী-সমর্থকদের নিয়ে বাসে করেই দিল্লির উদ্দেশে রওনা দেয় ঘাসফুল শিবির। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে আন্দোলন কর্মসূচি রয়েছে তাদের। এরই মাঝে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
কী বললেন তৃণমূল মন্ত্রী?
গতকাল, শনিবার টিটাগড়ে দমদম-বারাকপুর সংগঠনিক জেলা অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ ভৌমিক। সেই সময়ই বেশ হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “দিল্লি পুলিশ লাঠি চালালে, বাংলাতেও পুলিশ বসে থাকবে না। দিল্লি পুলিশ একা লাঠি চালাতে পারে না। পশ্চিমবঙ্গ পুলিশও লাঠি চালাতে পারে”।
তাঁর এহেন মন্তব্যের জেরে ওয়াকিবহাল মহলের মত, সেচমন্ত্রী নাম না করে পরোক্ষভাবে আসলে বিজেপিকেই বার্তা দিয়েছেন। পার্থর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বেশ বিতর্ক তৈরি হয়েছে।
শুধু পার্থ ভৌমিকই নন, এর আগে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি শানিয়েছিলেন। গত শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা শনিবার ভার্চুয়াল সমাবেশ থেকে অভিষেক বলেছিলেন, “বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে দিল্লিতে, একটা আঁচড় যদি পড়ে শ্রমিক কৃষকের উপর…। একটা গরিব মানুষের গায়ে যদি হাত পড়ে ইট কা জবাব পাত্থর সে কীভাবে দিতে হয় সেটা গণতান্ত্রিকভাবে আগামীদিন মানুষ দেবে”।
প্রসঙ্গত, দিল্লি যাত্রার জন্য ট্রেন বাতিলের পর আবার তৃণমূলের তরফে বুক করা একটি বিমানও বাতিল হয়ে গিয়েছে। সেই বিমানে ১২০ জনের বেশি তৃণমূল নেতার যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বাতিল হয়েছে বিমানও। আচমকা এমন ঘটনা ঘটনায় বেশ সমস্যার মুখে পড়েছে শাসকদল তৃণমূল।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!