আগামীকালই গজকেশরী যোগ, আয় বাড়বে ৩ রাশির, কেরিয়ার পৌঁছবে উন্নতির শীর্ষে, পরিবারে বজায় থাকবে সুখ-সমৃদ্ধি

আগামীকাল অর্থাৎ ২৭ মার্চ চাঁদ রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, বুধ ও বৃহস্পতির মিলনের কারণে ও চন্দ্র দেবতার রাশি পরিবর্তনের কারণে তৈরি হচ্ছে গজকেশরী যোগ।

হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চাঁদ যে কোনও রাশিতে আড়াই দিন থাকে। আগামীকাল, ২৭ মার্চ তুলা রাশিতে প্রবেশ করবে চাঁদ। আর তা বুধ ও বৃহস্পতির সঙ্গে একটি সংযোগ তৈরি করবে। এমন পরিস্থিতিতে গজকেশরী যোগের কারণে কিছু রাশির জাতকরা অনেক উপকৃত হবেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

বৃশ্চিক রাশি

গজকেশরী যোগ গঠনে দারুণ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়ে ব্যবসায় দারুণ লাভ পেতে পারে এরা। নতুন কাজে কোনও বাধা থাকবে না। গজকেশরী যোগের কারণে শীঘ্রই সৌভাগ্য ফিরে পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকবে এদের।

তুলা রাশি

এই সময় আর্থিকভাবে লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরির পাশাপাশি পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পদোন্নতির ফলে আর্থিক সুবিধাও পাবেন এরা। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

গজকেশরী যোগে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। পরিবারে শুভ কাজ হতে পারে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শান্তি আসবে। যে কোনও কাজ করার আগে অবশ্যই বাড়ির বড়দের পরামর্শ নিন। এর ফলে আর্থিক সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর