রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। রঙে রঙে নিজেদের রাঙিয়েছেন তারকারাও। বলিউডের মোস্ট ওয়ান্টেড গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। আট থেকে আশি, তাঁর সুরে মুগ্ধ গোটা বিশ্ব। এত জনপ্রিয়তা সত্ত্বেও লাইন লাইফ থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন অরিজিৎ সিং। বড় বড় শো করেও শিকড়ের টানে ফিরে আসেন দেশের বাড়িতে তিনি থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সাফল্যের শিখর ছুঁয়েছে তাঁর, তবু শিকড় আঁকড়ে থাকতে ভালোবাসেন অরিজিৎ(Arijit Singh)।
সব সময়ই সাধারণদের সাথে মিশে থাকেন তিনি। কখনও নিজের ছেলের স্কুলের বাইরে বাকি অভিভাবকের মতো অপেক্ষা করছেন, আবার কখনও স্কুটি চেপে ঘুরছেন, পাড়ার দোকান থেকে বাজার করেন-এসবই তাকে আরো বাকিদের থেকে আলাদা করে। ফেম থেকে দূরে এসে বাকি আর পাঁচটা সাধারন মানুষের মতোই জীবন যাপন করেন অরিজিৎ সিং। যতই গ্ল্যামার লাগুক গায়ে, নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালি অরিজিৎ সিং৷ এবছরের দোল কিভাবে কাটালেন অরিজিৎ সিং?
দেশের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার তিনি, হোলি পার্টি তার গান ছাড়া অসম্পূর্ণ। তবে বলিউডের কোন হোলি পার্টিতে যাননি গায়ক। তিনি ছিলেন নিজের এলাকায় জিয়াগঞ্জে। বলেছেন নিজের স্কুটি চেপে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরতে দেখা গেল অরিজিৎ সিং (Arijit Singh)-কে। নিজের প্রতিবেশী থেকে পাড়ার ছোটদের সাথে দোল খেললেন গায়ক। বাকিদের মতো স্টারডাম নেই তিনি বাঁচেন মাটির মানুষ হয়ে।
পাড়ার প্রতিবেশীদের হাতে আবির মেখে রঙিন হলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। প্রত্যেকেই তার অনুমতি নিয়ে তাকে রং লাগিয়েছে কাউকে বারণ করেননি তিনি। পাড়ার পাঁচটা সাধারন মানুষের মতোই সবার সাথে দোলে মেতে ওঠেন তিনি। তার সাথে দেখা হলেই দোলের শুভেচ্ছা জানাচ্ছিলেন সকলে। তিধিও পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন। রং লাগানোর অনুমতি দিলেও অনুমতি দিলেন না সেলফি তোলার। সাধারণের মতোই থাকতে চাইছেন এই দিনটা তাই কোন ছবি সেলফি নয় শুধুই রং।
জানা গেছে দোলের দিন প্রভাব ফেলিতে নাম সংকীর্তন করেই তার ছেলেবেলা কেটেছে। দোল উৎযাপন করতেন গায়ক অরিজিত সিং। তারপরে আবির খেলা, গোলা রঙে হইহুল্লোড়ে ভরে উঠতো তার দিন। ‘ইয়াদে ওয়াহি’-তে ফ্রেমবন্দি করেছিলেন অরিজিৎ, তাঁর মিউজিক লেবেল সেই পুরোনো গানের ঝলক শেয়ার করেই দোলের শুভেচ্ছা জানালেন এদিন। ছোট থেকেই রঙ ভালবাসতেন অরিজিৎ সিং (Arijit Singh)। এই গানের সঙ্গে জড়িয়ে রয়েছে তার স্ত্রী কোয়েল সিং। ভিডিওতে ক্যামেরায় দেখা মেলে নি তার। তবে মিউজিক ভিডিও প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে কাস্টিং আর্ট ডিজাইনের অংশ হয়ে স্বামীর পাশে থেকেছেন কোয়েল।
নতুন প্রতিবাদের জায়গা দিতেই অরিজিতের এই মিউজিক লেভেল আর তা এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করছেন অরিজিৎ সিং (Arijit Singh) ও তার স্ত্রী কোয়েল সিং। আম্বানিদের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের গান শোনা গেছিল অরিজিৎকে। এই অনুষ্ঠানে অরিজিতের সাথে যুগলবন্দি করেছিলেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার অপ্রকাশিত গানের ঝলক শুনতে পান অরিজিৎ (Arijit Singh)-এর অনুরাগীরা।






