আগামী বছরে কৃপা থাকবে শনিদেবের, হঠাৎ প্রচুর অর্থলাভ হতে চলেছে ৩ রাশির, কেরিয়ারে উন্নতি থাকবে শীর্ষে

আর কিছুদিন পরই আসতে চলেছে নতুন বছর। ২০২৪ সালের শুরুতেই বেশ কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৪ সালের শুরুতেই বুধগ্রহ মীন রাশিতে গমন করতে চলেছে। মীন হল বুধেরই স্বরাশিষ তবে এবছর দুর্বল অবস্থানে রয়েছে, কারণ এই রাশিতে অবস্থান করছে শনিদেবও।

এই রাশিতে বুধে গমনের কারণে নিচভঙ্গ ও মহাধন রাজযোগও গঠিত হতে চলেছে। প্রায় ১০০ বছর পর এই রাজযোগ গঠন হতে চলেছে। এর ফলে তিন রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারে উন্নতি থাকবে শীর্ষে। সময়ে সময়ে রাশি পরিবর্তনের ফলে শুভ ও রাজযোগের জেরে ৩ রাশির জাতক-জাতিকার জীবনে বিরাট প্রভাব পড়তে চলেছে। পদোন্নতি ও হঠাত্‍ আর্থিক লাভের প্রচুর সম্ভাবনা রয়েছে এই তিন রাশির।

সেই ৩ রাশি কী কী, জেনে নেওয়া যাক-  

বৃষ রাশি

মহাধন ও নিচভঙ্গ রাজযোগের জেরে এই রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল পরিবেশ থাকবে। আয় ব্যাপকভাবে বৃদ্ধি হবে এই সময়। এর সঙ্গে সঙ্গে এই সময়ে সঙ্গীর সম্পর্ক আরও দৃঢ় হবে। সুখী সন্তানের সুখবর পেতে পারেন। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এযদি স্টক মার্কেট, লটারিতে বিনিয়োগ করতে চান তাহলে এই সময় হল সেরা সময়।

মিথুন রাশি

মহাধন ও নিচভঙ্গ রাজযোগের কারণে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য হবে উজ্জ্বল। তাই চাকরি বা কেরিয়ার, ব্যবসাতে আসবে সৌভাগ্যের জোয়ার। এই সময়ের মধ্যে, আর্থিক অবস্থা আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হতে চলেছে। ব্যবসায়য় কঠিন শ্রমের ফল পাবেন এই রাশির জাতকরা। যারা চাকরি খুঁজছেন, তারা এই সময় নতুন চাকরি পেতে পারেন। কেরিয়ারে থাকবে সবার আগে।

কর্কট রাশি

মহাধন ও নিচভঙ্গ রাজযোগের জেরে এই রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ সময় কাটবে। সব কাজেই ভাগ্য়ের সাহায্যে পেতে পারেন। পারিবারিক জীবনও এই সময়ে আগের চেয়ে অনেক ভাল হবে। অফিসের কাজ বা ব্যবসার জন্য বাইরে ভ্রমণ করতে পারেন। বিদেশে পড়াশোনা করতে চান, তাদের ইচ্ছা পূরণ হতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles