মৌনী অমাবস্যায় ৫ বিরল যোগ, সৌভাগ্যের দ্বার খুলছে ৫ রাশির, আসবে প্রচুর অর্থ, কেটে যাবে জীবনের সমস্ত বিপদ

আগামী ৮ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা। এই অমাবস্যায় গঠিত হতে চলেছে ৫ বিরল যোগ। এই মৌনী অমাবস্যায় বিশেষ অবস্থানে থাকবে নানান গ্রহ। এর ফলে বেশ কিছু রাশি উপকৃত হতে চলেছে। শুধুমাত্র যে আর্থিক লাভের সুযোগ তৈরি হবে না এই সময় তা নয়, চাকরি ও ব্যবসায় চলতে থাকা নানান সমস্যারও সমাধান হবে। এই সময় পদোন্নতির সম্ভাবনা রয়েছে একাধিক রাশির জাতক-জাতিকাদের।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

বৃশ্চিক রাশি

মৌনী অমাবস্যায় অর্থ সংকট দূর হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় করা যে কোনও কাজ সফল হবে। বিয়ের জন্য প্রস্তাব আসতে পেরে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় সম্প্রসারণ হবে। এর থেকে দীর্ঘমেয়াদে আর্থিক সুবিধা মিলবে। অংশীদার ও বন্ধুদের সহায়তায় নানান অমীমাংসিত কাজ শেষ করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা।

বৃষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য মৌনী অমাবস্যা বৃষ খুবই উপকারী হবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি মিলবে এদের। অর্থ আসার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। এর ফলে ঋণ পরিশোধ করতে পারবেন সহজেই।

মেষ রাশি

মৌনী অমাবস্যার দিন এই রাশির জাতক-জাতিকার ছাত্র-ছাত্রীরা সুফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পাবেন এই সময়।

কন্যা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য মৌনী অমাবস্যা থেকে শুভ দিন শুরু হবে। বিবাহিত জীবনে সুখের মুহূর্ত আসবে এই সময়টায়। সন্তানদের থেকেও ভালো খবর পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসার জন্য কোনও পরিকল্পনা করলে, তা সফল হবে। পূর্বপুরুষের আশীর্বাদে এই সময় ধন-সম্পদ বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। 

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য মৌনী অমাবস্যা সুখ বয়ে আনবে। চাকরিতে দীর্ঘদিন ধরে যে বাধা আসছিল, তা দূর হবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থ সংক্রান্ত নানান সমস্যা দূর হবে এদের। নিজেদের পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles