শারদীয়া নবরাত্রি শুরুর ঠিক আগের দিনই রয়েছে বছরের শেষ সূর্যগ্রহণ। এই বছরের শেষ সূর্যগ্রহণ ঘটবে কন্যা ও চিত্রা নক্ষত্রে। বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হবে ১৪ অক্টোবরের রাত ৮টা ৩৪ মিনিটে। আর তা চলবে মাঝ রাত ২টো ২৫ মিনিট পর্যন্ত। এই সূর্যগ্রহণের প্রভাব কমবেশি পড়বে ১২টি রাশির উপরই। তবে এই ঘটনার ফলে বিশেষ সুবিধা পাবে তিনটি রাশি।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
সূর্যগ্রহণের প্রভাব এই রাশির জাতক-জাতিকাদের উপর বেশ ভালোই হবে। সূর্যগ্রহণের সময় কন্যা রাশিতে উপস্থিত থাকবে সূর্য। এর জেরে সিংহ রাশির জাতক-জাতিকারা বেশ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সৌভাগ্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। বর্ধিত দায়িত্ব অনুভব করতে পারেন এরা। কর্মজীবন-ভিত্তিক ব্যক্তিরা চাকরিতে অগ্রগতি পেতে পারেন।
মিথুন রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই গ্রহণ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হবে। সৌভাগ্য বয়ে আনতে পারে বছরের শেষ সূর্যগ্রহণ। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভের সুযোগ রয়েছে। কর্মজীবন বা ব্যবসায় উন্নতির সম্ভাবনা। এই সময় খ্যাতি ও কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।
তুলা রাশি
অক্টোবর মাস তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ আশীর্বাদ বয়ে আনবে। এই সূর্যগ্রহণ এই রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হবে। নানান ক্ষেত্রে কাজের গতি বাড়তে পারে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। অচল প্রকল্পগুলিও দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়।





