সুকান্তর ফোন নম্বর দেওয়ার পাল্টা? উদয়ন গুহর পুত্রবধূর ফোন নম্বর ভাইরাল করার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে, অভিযোগ দায়ের থানায়

ফের এক বিস্ফোরক অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহর পুত্রবধূ অপরূপা গুহর ফোন নম্বর ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে। এই অভিযোগে থানায় অভিযোগও দায়ের করেছেন মন্ত্রীর পুত্রবধূ।

দু’দিন আগেই রাজভবনের সামনে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ্যে ঘোষণা করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চিতদের পরামর্শ দিয়ে বলেছিলেন যাতে তারা সুকান্ত মজুমদারকে ফোন বা মেসেজ করে ১০০ দিনের বকেয়া টাকা চান। সেই ঘটনার পাল্টাই কী উদয়ন গুহর পুত্রবধূর ফোন নম্বর ভাইরাল করলেন শুভেন্দু? প্রশ্ন উঠেছে এমনটাই।

কী জানালেন অপরূপা গুহ?

ফেসবুক লাইভে এসে গোটা বিষয়টি জানিয়ে অপরূপা গুহ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন। ওই দুই নম্বরে ফোন করে বা মেসেজ করে একশ দিনের টাকা চাইতে বলেছিলেন অভিষেক। তাই একটি মেসেজ করেছিলাম শুভেন্দু। কিন্তু শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুকে আমার ফোন নম্বর পোস্ট করে দেন। আমার নম্বরটি ভাইরাল করা হয়েছে। এর পর ভুলভাল ফোন ও মেসেজ আসছে। আমার উপর অত্যাচার করা হচ্ছে”।

অপরূপার অভিযোগ, “আমাকে অকথ্য ভাষায় আমাকে গালমন্দও করা হচ্ছে। অশ্লীল মেসেজও পাঠাচ্ছে কেউ কেউ।  তাই বাধ্য হয়ে ফোন সুইচ অফ করে দিতে হয়েছে”।

তিনি আরও বলেন, “একজন নাগরিক হিসাবে এক জন জনপ্রতিনিধিকে প্রশ্ন করেছি মাত্র। কিন্তু শুভেন্দু অধিকারী কোনও মহিলার নম্বর এভাবে ছড়াতে পারেন না। এতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার শর্ত লঙ্ঘিত হয়েছে। তাই ফুলবাগান থানায় শুভেন্দু অধিকারী ও তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি”।

এই ঘটনায় ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে শুভেন্দুকে বেঁধেন উদয়ন গুহও। তিনি লেখেন, “শুভেন্দু অধিকারী, আপনি জানেন না সত্যিকারের পুরুষরা মহিলাদের অসম্মান করে না, বিশেষ করে একজন অপরিচিত মহিলাকে। অসম্মান করে তারা যারা বিশেষভাবে হাতে তালি দিয়ে বলে এই dont touch me”।

সুকান্তর ফোন নম্বর দেওয়ার পাল্টা? উদয়ন গুহর পুত্রবধূর ফোন নম্বর ভাইরাল করার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে, অভিযোগ দায়ের থানায়

শুভেন্দুর কী বক্তব্য?

শুভেন্দুর এই বিষয়ে বলেন, “আমার ফোনে ওনার নম্বর থেকে মেসেজ এসেছিল। তাই ব্লক করেছি। এই সব বরদাস্ত করব না। প্রচুর নম্বর থেকে ফোন আসছে। সেগুলো দিয়ে পোস্টার তৈরি করাচ্ছি। তার পর কী করি দেখতে পাবে। এ সব করে আমাকে কিছুই করতে পারবে না ওরা”।

আরও অন্যান্য খবর