দুর্গাপুজোর সময় তৈরি হচ্ছে শুভ বুধাদিত্য যোগ, ব্যাপক সময় কাটবে ৩ রাশির, সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে জীবন

দুর্গাপুজোর সময় বুধ ও সূর্য মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে। বর্তমানে এই দুই গ্রহ গোচর করছে কন্যা রাশিতে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর সূর্য কন্যা রাশি থেকে প্রবেশ করবে তুলা রাশিতে। এর ঠিক একদিন পর অর্থাৎ ১৯ অক্টোবর বুধের গোচর হবে তুলা রাশিতে।

একই রাশিতে বুধ ও সূর্যের উপস্থিতির কারণে অতি শুভ বুধাদিত্য যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বুধাদিত্য যোগের ফলে উন্নতি হবে একাধিক রাশির। তাদের জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। দুর্গাপুজোর সময়ে আনন্দে সময় কাটাবে এই সমস্ত রাশির জাতক-জাতিকারা।

কোন কোন রাশির সময় খুব ভালো কাটবে, দেখে নেওয়া যাক-

ধনু রাশি

বুধাদিত্য যোগ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল ফল বয়ে আনবে। দুর্গা পুজোর সময় থেকে এই রাশির জাতক-জাতিকাদের আমদানি বৃদ্ধি পাবে। এর ফলে অর্থ সঞ্চয় করবেন এরা। কারোর যদি স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে তা দূর হবে। এই সময় স্বাস্থ্যোন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। 

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তুলা সৃষ্ট বুধাদিত্য যোগ কন্যা রাশির জাতকদের বিশেষ ফলদায়ক হবে। মা দুর্গার আশীর্বাদে এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের বিপুল অর্থ লাভ হবে। আচমকা টাকা পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থ লাভের ফলে আয় বৃদ্ধির যোগ রয়েছে। এর জেরে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের। 

মকর রাশি

বুধাদিত্য যোগ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক। এই সময়ে নিজের সমস্ত কাজ খুব ভালো ভাবে সম্পন্ন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবীদের জন্যও এই সময়টা খুবই ভালো। চাকরিতে উন্নতি যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক উন্নতি হবে ব্যবসায়ীদের। ব্যবসায়ে লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের। উন্নতির পথ প্রশস্ত হবে এদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর