৭০০ বছর পর বিরল ৫ রাজযোগ, প্রবল ধনলাভ হবে ৪ রাশির, পূর্ণ হবে মনের সমস্ত ইচ্ছা

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ৭০০ বছর পর বেশ কিছু রাশিতে তৈরি হবে ৫টি রাজযোগ। এই রাজযোগ জীবনের নানান ক্ষেত্র প্রভাবিত করবে। আগামী ২৯ নভেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য ও দেবগুরু বৃহস্পতি মুখোমুখি দাঁড়াবে। এর প্রভাবে যুদ্ধ-অশান্তির পরিবেশ শান্ত হবে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর তৈরি হবে ৫ রাজযোগ। এই যোগগুলি হল শশ, কেন্দ্র ত্রিকোণ, মালব্য, নবপঞ্চম, রুচক রাজযোগ। এই রাজযোগের জেরে চার রাশির জাতক-জাতিকাদের আকস্মিক ধন লাভ ও ভাগ্যোদয় হতে চলেছে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মেষ রাশি

এই পাঁচটি রাজযোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে। তৈরি হবে কেন্দ্র ত্রিকোণ ও মালব্য রাজযোগ। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। ভালো পদ লাভ হতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। নানান সময়ে ধন লাভ করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা।

কন্যা রাশি

পাঁচ রাজযোগের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের ডিসেম্বর মাসটি দারুণ ভালো কাটবে। এই রাশির জাতক-জাতিকারা যারা চাকরি হারিয়েছিলেন, এই সময়ে তা ফেরত পাবেন তারা। এই সময়ে পদোন্নতি ও বেতনবৃদ্ধির যোগ রয়েছে। এই সময় আকস্মিক ধন লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের।

ধনু রাশি

এই পাঁচ রাজযোগগুলি এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে। সুপ্পারী নামের এক যোগও তৈরি হচ্ছে। এই রাশির ছাত্ররা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের স্বপ্ন পূরণ হতে পারে। এই সময় থাকবে বৃহস্পতি ও শুক্রের সমসপ্তক যোগও। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে।

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক ও কেরিয়ার জীবনের জন্য এই সময় খুব অনুকূল হবে। এই রাশির চাকরিজীবী জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা যারা মডেলিং, ফিল্ম লাইন, অভিনয়, সঙ্গীত, হোটেল, টুরিজমের ক্ষেত্রের সঙ্গে জড়িত, তাদের প্রভূত উন্নতি হবে।

আরও অন্যান্য খবর