১২ বছর পর দেবগুরুর রাশিতে জুটি বাঁধতে চলেছে দৈত্যগুরু শুক্র ও পাপী গ্রহ রাহু। বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে রাহু। মার্চ মাসে নিজের উচ্চরাশি মীনে প্রবেশ করবে দৈত্যগুরু শুক্র। আর এর ফলে মীনে আগের থেকে অবস্থান করা রাহুর সঙ্গে জুটি বাঁধবে শুক্র। রাহু ও শুক্রের এই যুতির প্রভাব সমস্ত রাশির জাতক-জাতিকার উপরেই পড়বে। তবে এই যুতির ফলে আকস্মিক ধন লাভ ও উন্নতির যোগ সৃষ্টি হবে তিন রাশির জাতক-জাতিকাদের।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র ও রাহুর যুতি অনুকূল প্রমাণিত হবে। এই রাশির জাতক-জাতিকারা সুখ-সুবিধা লাভ করবেন এই সময়। আর্থিক উন্নতির জন্য এই মাসটি বেশ অনুকূল। এই রাশির জাতক-জাতিকারা মা-বাবা ও আত্মীয়দের সাহায্যে লাভ পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকা যারা সম্পত্তি, রিয়েল এস্টেট ও মেডিক্যাল লাইনের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুব ভালো কাটবে।
বৃষ রাশি
রাহু ও শুক্রের যুতি এই রাশির জাতক-জাতিকাদের লাভজনক প্রমাণিত হবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আয় ও লাভ স্থানে তৈরি হচ্ছে যুতি। এই সময়টায় আয় অসাধারণ হারে বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন উৎস পাবেন এরা যা অর্থ উপার্জনের পথ প্রশস্ত করবে। সঞ্চয় বাড়তে পারে এই সময়। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের। শুক্রের প্রভাবে বৃদ্ধি পাবে সুখ ও সমৃদ্ধি।
মিথুন রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র ও রাহুর যুতি এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হবে। এই সময় এই রাশির জাতক-জাতিকারা কাজ ও ব্যবসায়ে ভালো লাভ পাবেন। এরা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, এই সময় সাফল্য পাবেন তারা। ব্যবসায়ীদের বেশ ভালো ধন লাভ জওার সম্ভাবনা রয়েছে এই সময়।






