জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক রাশির জাতক-জাতিকার ভাগ্য প্রতিটি গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে। সেনাপতি মঙ্গল গ্রহ এবার প্রবেশ করতে চলেছে মীন রাশিতে। সেই রাশিতে আগের থেকেই রয়েছে রাহু, বুধ আর শুক্র। এর জেরে এই ৪ গ্রহের যুতিতে এপ্রিল মাসের শেষেই বিরল চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। এই বিরল চতুর্গ্রহী যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই যোগের ফলে কাজের দিক থেকে উন্নতি করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় কোনও সম্পত্তি কিনতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে বেশ লাভ হবে এদের। নতুন চাকরি পেতে পারেন এরা। অফিসে পদোন্নতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। আয় বৃদ্ধি হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকারা পৈর্তৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। নানান দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন এরা। চাকরির দিক থেকে প্রমোশন হবে এদের। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে সুফল পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। সমাজে মান সম্মান বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশি
এই সময় পার্থিব সুখের প্রাপ্তি হবে এই রাশির জাতক-জাতিকাদের। উন্নতির নয়া রাস্তা পাবেন এরা। কাছের মানুষদের থেকে উপহার ও সম্মান পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় বাড়ি, গাড়ি কিনতে পারেন এরা। এই সময় এরা আবার পৈতৃক সম্পত্তি পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।





