মহালয়া থেকে শুরু করে দুর্গাপুজো পর্যন্ত গ্রহগতির কারণে নানান রাশির উপর নানান প্রভাব পড়তে চলেছে। এর জেরে কালীপুজো ও দীপাবলিতে কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলে যাবে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী ১৬ই অক্টোবর মঙ্গল গ্রহ মিথুন রাশিতে সঞ্চার করবে। অন্যদিকে আবার, ১৭ই অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। আবার ১৮ই অক্টোবর শুক্র তুলা রাশিতে গোচর করবে। আর ২৩শে অক্টোবর বক্রী গতি শেষ করে সোজা পথে ফিরবেন শনি।
এই গতিপ্রকৃতির জেরে অক্টোবরের দ্বিতীয় পর্যায়ে গ্রহের রাশি পরিবর্তন একাধিক রাশির জীবনে প্রভাব বিস্তার করবে। এর ফলে কালীপুজো ও দীপাবলী উপলক্ষে কয়েকটি রাশির জাতকরা ধন লাভ করবে ও তাঁদের আর্থিক উন্নতি হবে তাদের। কারা সেই ভাগ্যবান, আসুন দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
শনি গতি ও শুক্রের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। অনেকদিন ধরে কোনও টাকা আটকে থাকলে তা-ও ফেরত পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের গোচর ও শনির মার্গী হওয়ার ফলে মেষ রাশির জাতক-জাতিকারা লাভ অর্জন করতে পারবেন। এমনকি কেরিয়ারেও সাফল্য অর্জন করবেন তারা। দীপাবলী ও কালীপুজোয় আপনাদের ব্যবসা ভালো চলবে।
সিংহ রাশি
মঙ্গল মিথুন রাশিততে ও সূর্য তুলা রাশিতে গোচর করার ফলে কালীপুজোর সময় সিংহ রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। এই রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারের জন্য এই সময়টি খুবই ভালো যাবে। জমি-সম্পত্তিতে লগ্নি করার ফলে লাভ অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। কেরিয়ারেও ভালো ফলাফল পাবেন এরা।
বৃশ্চিক রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ও মঙ্গল রাশি পরিবর্তন করলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ভালো ফলাফল পাবেন। এই সময় আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। বৃশ্চিক রাশির যে জাতক-জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত, দীপাবলীতে তাঁদের জন্যও সময় খুবই ভালো।






