নতুন বছরের প্রথম মাসেই মিলন ঘটছে সূর্য ও বুধের। ধনু রাশিতে এই দুই গ্রহের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৭ জানুয়ারিতেই এই শুভ যোগ তৈরি হতে চলেছে। এই শুভযোগের কারণে দারুণ সময় আসতে চলেছে ৩ রাশির জন্য। চাকরিতে অঢেল উন্নতি ও সাফল্য পাবে এই রাশিরা।
জ্যোতিষীদের মতে, বুধ হল বুদ্ধির প্রতীক। ধনুরাশিতে ৭ জানুয়ারিতে প্রবেশ করবে বুধ। সূর্য গোচর ও বুধাদিত্য যোগের ফলে কিছু রাশি সফলতা, খ্যাতি ও আর্থিক লাভ হবে হু হু করে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
ধনু রাশি
বুধ ও সূর্যের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের সম্পদ বৃদ্ধি পাবে। আর্থিক লাভের কারণে আর্থিক দিক শক্তিশালী হবে। এই সময়ে যুক্তি শক্তি শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের। বুদ্ধিমত্তা ও বাকশক্তির প্রভাব বৃদ্ধি পাবে। এই সময় মান সম্মানও বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন উৎস পেতে পাবেন এরা। ব্যবসায়ীদের জন্য সময় ভালো যাবে।
মেষ রাশি
বুধাদিত্য যোগের শুভ প্রভাবের কারণে এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে অগ্রগতি হু হু করে হবে। কেরিয়ারের জন্য দারুণ সময় কাটবে। এই সময়ে স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিজীবীদের জন্য এটি খুবই অনুকূল সময়। বেকাররা নতুন চাকরি পাবেন। নতুন চাকরি পেলে তাতেও সাফল্য মিলবে। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা
বৃষ রাশি
এই যোগের ফলে এই সময় এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। যারা নিজস্ব ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তা ভাবতে পারেন তারা। আগামী ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে বিদেশ ভ্রমণও করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ধর্মীয় সফরেরও সম্ভাবনা। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।





