জন্ম থেকেই মেয়ের ঠোঁট কাটা। মেয়ের এই খুঁত কোনওভাবেই মেনে নিতে পারেন নি মা-বাবা। সেই কারণে দু’মাসের মেয়েকে নদীর জলে ফেলে দিয়ে এল বাবা। এই ঘটনায় শিশুর মা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনায়।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার অন্তর্গত মনসুকা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার রামচক গ্রামে। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার আশাকর্মীরা গ্রামে গ্রামে ঘুরে বাচ্চাদের টিকা দিচ্ছিলেন। সেই সময় খোকন হালদার নামে একজনের বাড়িতে যান তারা। তাদের দু’মাসের শিশুকন্যাকে টিকা দেওয়ার জন্য নিয়ে আসতে বলেন। কিন্তু সেই সময় আশাকর্মীদের চলে যেতে বলেন খোকনের স্ত্রী। শিশুর মায়ের কথায় বেশ কিছু অসংলগ্নতা পান আশাকর্মীরা।
তারা ওই মহিলাকে চেপে ধরেন। এরপরই সত্যিটা স্বীকার করে নেন তারা। জানান যে তাঁর স্বামী তাদের দু’মাসের শিশুসন্তানকে নদীতে ফেলে এসেছেন। একথা শুনে শিউড়ে ওঠেন আশাকর্মীরা। গ্রাম পঞ্চায়েত প্রধানকে খবর দেন তারা। ঘটনাস্থলে আসে ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়। শিশুর মা-বাবাকে গ্রেফতার করা হয়।
কেন এমন করলেন ওই দম্পতি?
পুলিশের জেরায় খোকন হাজরা জানিয়েছেন যে তিনি পেশায় রাজমিস্ত্রি। এই শিশু তাদের তৃতীয় কন্যাসন্তান। পরপর কন্যাসন্তানের জন্ম তিনি মেনে নিতে পারছিলেন না। আর তার উপর খুঁত নিয়ে জন্মেছিল ছিল সে। ঠোঁট কাটা ছিল ওই শিশুর। সেই কারণেই তিনি ওই শিশুসন্তানকে গত মঙ্গলবার সকলের অলক্ষ্যে ঝুমি নদীর জলে ফেলে দিয়ে আসেন।
পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “খবর পেয়ে ওসি পুলিশ বাহিনী নিয়ে এলাকায় গিয়েছিল। বাবা ও মা জেরায় নদীর জলে কন্যা সন্তানকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দুজনকে আটক করা হয়েছে। শিশুর দেহ উদ্ধারের চেষ্টা চলছে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!