দেড় বছর পর নিজের অবস্থান বদলাচ্ছে রাহু, সৌভাগ্যের শীর্ষে পৌঁছবে ৩ রাশি, মিলবে অপার সাফল্য

জ্যোতিষশাস্ত্রে রাহু অশুভ গ্রহ হিসেবেই পরিচিত। সব সময় বক্রী চলনে থাকে এই গ্রহ এবং প্রতি দেড় বছরে একবার নিজের স্থান পরিবর্তন করে থাকে এই গ্রহ। বলা হয়, রাহু সব সময় শনির মতোই ফল দিয়ে থাকে নানান রাশির জাতক-জাতিকাদের। আগামী ৩০ অক্টোবর মঙ্গল গ্রহের রাশি মেষ থেকে বেরিয়ে উল্টো পথে চলে মীন রাশিতে প্রবেশ করবে রাহু। মীন রাশির গ্রহ অধিপতি হল দেবগুরু বৃহস্পতি।

জ্যোতিষ অনুসারে রাহু নির্দয় গ্রহ হিসেবে পরিচিত, তবু রাহুর এই অবস্থান পরিবর্তনের ফলে প্রচুর লাভবান হতে চলেছেন তিন রাশির জাতকরা। মীন রাশিতে গিয়ে এই তিন রাশির জাতক-জাতিকাদের জীবন আনন্দে ভরিয়ে তুলবে রাহু।

দেখে নেওয়া যাক, এই তিন রাশি কী কী-

কন্যা রাশি

কন্যা রাশির অষ্টম ঘরে গোচর করতে চলেছে রাহু। এই সময় আপনার শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে। তাদের সঙ্গে দেখা করে ও কথা বলে ভালো সময় কাটাবেন আপনি। আচমকা বেশ কিছু অর্থ আসতে পারে কন্যা রাশির জাতক-জাতিকাদের হাতে। ব্যবসায় বেশ কিছুটা লাভ বাড়ার সুযোগ আছে। তবে অংশীদারের সঙ্গে ঠিকমতো কাজ না করলে ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।

বৃষ রাশি

আগামী ৩০ অক্টোবর বৃষ রাশির একাদশ ঘরে গোচর করবে রাহু। রাহুর এই স্থান পরিবর্তনের ফলে প্রচুর লাভবান হতে চলেছেন বৃষ রাশির জাতক-জাতিকারা। এই সময় আর্থিক ভাবে প্রচুর লাভবান হবেন আপনি। যে কাজ আপন অনেক দিন ধরে করার কথা ভাবছিলেন, তা এবার করে ফেলতে পারবেন। রাহুর গোচরের শুভ প্রভাবে রাজনীতিতে বড় নাম অর্জন করতে পারবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। এই সময় বিদেশ সফরও হতে পারে আপনার।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে গোচর করতে চলেছে রাহু। আগামী ৩০ অক্টোবর রাহু স্থান পরিবর্তন করার ফলে প্রেমের সম্পর্কে নতুন জোয়ার আসবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। এই সময় আপনার স্বাস্থ্য আরও ভালো হবে এবং পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন। চাকরিতে আপনার অবস্থান আরও উন্নত হবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে এই সময়। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles