জ্যোতিষশাস্ত্রে, শনিদেবকে নিষ্ঠুর ও বিচারক গ্রহ বলা হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তিকে তাদের কর্ম অনুযায়ী ফল দেন শনিদেব। কর্ম ঘরের অধিপতি এই শনি। শনির শুভ প্রভাবের জেরে যেমন একজন ব্যক্তি জীবনে ইতিবাচক ফল পেতে পারেন, তেমনই আবার শনির কুদৃষ্টি কোনও ব্যক্তির জীবন ছারখার করে দিতে পারে। ২০২৪ সালে তিনবার গতি পরিবর্তন করবেন শনিদেব।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত দহন থাকবে শনির। ১৮ মার্চ উদিত হবেন শনিদেব। আবার ২৯ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে বিপরীতমুখী থাকবে শনি। শনির এই চলাফেরা কিছু রাশির জাতক-জাতিকাদের শনি দোষ থেকে মুক্তি দেবে। শনিদেবের এই বার বার ঘর পরিবর্তনের ফলে বেশ ৩ রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন। জীবন থেকে নানান সমস্যা কেটে যাবে তাদের।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
এই সময় আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। শনির অবস্থানের জেরে ব্যবসায়ী শ্রেণীর লোকদের প্রচুর লাভ হবে। শনি এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ ফল দেবে এই বছর। শনিদেবের কৃপায় সমস্ত অশুভ সমস্যার সমাধান হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনে উন্নতি ঘটবে এদের। চাকরি ও ব্যবসায় বড় সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
এই সময় ধন ও সমৃদ্ধি আসবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন শনিদেব। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এদের। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। সম্পদ, উচ্চ পদ ও আরামের সুবিধাও পাবেন। আর্থিক অবস্থা আরও ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকারা শনির বিপরীত গতির কারণে নিজেদের কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এদের। ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে। এদের পরিশ্রমের সম্পূর্ণ ফল দেবেন শনিদেব। আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতির সম্পূর্ণ সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!