জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাশি পরিবর্তন আমাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। রাশিচক্রের উপর গ্রহের পরিবর্তনের শুভ ও অশুভ প্রভাব পরিবর্তিত হয়। সূর্য গ্রহের রাজা এবং প্রতি মাসে ট্রানজিট করে। আগামী ১৭ অগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে।
সূর্য সিংহ রাশির অধিপতি এবং ১ বছর পর স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছেন। সিংহ রাশিতে সূর্যের প্রবেশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করবে। সূর্যের এই ট্রানজিট ৪ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
সিংহ রাশিতে সূর্যের প্রবেশ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে। এই ব্যক্তিরা তাঁদের কাজে সাফল্য পাবেন। পদোন্নতি হতে পারে। অর্থ লাভ হবে। বন্ধ কাজ শুরু হবে। বন্ধু ভাগ্যও ভালো থাকবে এই সময়ে। বন্ধুদের সাহায্য কিছু টাকা পেতে পারেন। তাঁদের কারণে পেশার জগতেও উন্নতি হতে পারে।
বৃষ রাশি
সূর্যের রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। এই রাশির জাতক-জাতিকারা টাকা পাবেন এই সময়ে। অর্থভাগ্য উজ্জ্বল হবে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। আপনি স্থাবর পদোন্নতি পাবেন। আপনার মন ভালো থাকবে। আর পেশার জগতেও কিছু উপকার পাবেন।
কন্যা রাশি
সূর্য কন্যা রাশির জাতক-জাতিকাদেরও অনেক উপকার দেবে। এই সময়টা আপনি নানা ধরনের কাজে ব্যস্ত থাকবেন। কিন্তু আপনি এর প্রতিদান হিসাবে সাফল্যও পাবেন। ইতিবাচক ভাবনা ভাবুন। তাতে জীবনে উপকার হবে। এই একটা মাস আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে।
কর্কট রাশি
সূর্যের ট্রানজিট কর্কট রাশির জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। যাঁরা চাকরি করছেন, তারা ভালো ফল পাবেন। অর্থ লাভ হবে। কাজে সাফল্য আসবে। আপনার কথাবার্তায় সংযম রাখুন। তাতে উপকার পাবেন। কর্মক্ষেত্রে ভালো কিছু হতে পারে এই এক মাস।





