পুকুর থেকে উদ্ধার যুবতীর মুণ্ডহীন অর্ধন’গ্ন দেহ, ধ’র্ষ’ণ করে খু’ন, অনুমান পুলিশের, তুমুল চাঞ্চল্য বড়ঞায়

পুকুর থেকে উদ্ধার হল এক যুবতীর অর্ধন’গ্ন মুণ্ডহীন দেহ। ধ’র্ষ’ণ করেই কী খু’ন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। রবিবার সকালে পুকুর থেকে ওই মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত বিছুর গ্ৰাম এলাকায়। এই ঘটনার জেরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

কী ঘটেছে ঘটনাটি?

আজ, রবিবার সকালে মাঠ লাগোয়া গ্রামের পুকুরে এক যুবতীর মাথা কাটা অর্ধন’গ্ন দেহ দেখতে পান স্থানীয়রা। গোটা গ্রামে এই নিয়ে শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সূত্রের খবর, গতকাল, শনিবার রাতে ওই এলাকার বাসিন্দারা এক যুবতীকে কয়েকজন যুবকের সঙ্গে ঘুরতে দেখেন। এরপরই উদ্ধার হয় যুবতীর মুণ্ডহীন দেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বছর কুড়ির ওই যুবতীকে ধ’র্ষ’ণের পর মাথা কেটে খু’ন করা হয়। তারপর তাঁর দেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়। তবে কাটা মাথা কোথায় ফেলা হয়েছে, তার এখনও খোঁজ মেলেনি। পাশের পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজ চলে কাটা মাথার। কে বা কারা এই কাজ করেছে, তাও এখনও জানা যায়নি।

এই বিষয়ে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যুবতীর পরিবারের সদস্যদেরও। ইতিমধ্যেই যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দা বলেন, “গতকাল রাতে হয়েছে। নৃশংসভাবে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে। পুলিশ খবর পাওয়া মাত্রই আসে। তবে মেয়েটার মাথা এখনও পাওয়া যায়নি। ঘটনার পর থেকে গ্রামের বাসিন্দারা খুবই আতঙ্কে রয়েছে। তবে পুলিশ প্রশাসন আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা চাই দোষীরা ধরা পড়ুক শীঘ্রই”।

আরও অন্যান্য খবর